নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চার দফা দাবিতে কক্সবাজারে ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট

এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবিতে কক্সবাজার মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল-ম্যাটস এর শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ছাত্রধর্মঘট চলছে।


এ উপলক্ষ্যে সোমবার সকালে কক্সবাজার শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।


ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হল- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকী পরিকল্পনা অনুয়ায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।





মানববন্ধনোত্তর সমাবেশে আয়োজকরা বলেন, বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানসহ কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগদানের দাবি জানান। কর্মসূচীতে কক্সবাজার ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটসের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


শিক্ষার্থীরা বলেন, আমরা কুচক্রী মহলের চক্রান্তের শিকার হয়েছি। ২০০৯ সালে আমাদেরকে সতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে দেওয়ার জন্য লিখিত সিদ্ধান্ত দিয়েছিল কিন্তু এখন মেডিকেল কেটে দিয়ে এলাইড হেলথ বোর্ড দেওয়া হয়েছে আমরা এলাইড বোর্ড মানিনা।


প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকি (১৯৭৩ – ১৯৭৮) পরিকল্পনা অনুযায়ী আমাদের উচ্চ শিক্ষা এবং আমাদের নিয়োগ দিন। আমাদের যৌক্তিক দাবি মেনে নিন না হয় ম্যাটস বন্ধ করে দিন। দেশে প্রায় ১৬ হাজার কমিউনিটি ক্লিনিকে শুন্যপদ রয়েছে। আমাদের ২৫ হাজার ডিপ্লোমা চিকিৎসককে বেকার রেখে নিয়োগ দেওয়া হচ্ছে এইচএসসি পাস করা নন, মেডিকেল পারসনকে। তাই প্রধানমন্ত্রীকে বলতে চাই’ আমাদের কথা বিবেচনা করে আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক অন্যথায় আমাদের ম্যাটস বন্ধ করে দেওয়া হোক।


এসময় উপস্থিত ছিলেন, সাইমুন ইসলাম রিপন, আতিকুল ইসলাম, সাইফুল ইসলাম খোরশেদ, তৌহিদ উল্লাহ, সায়েদ মাহমুদ

কুতুব উদ্দিন রিয়াজ প্রমুখ।##

Tag
আরও খবর