অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সাত কলেজে ভর্তিতে ২য় মনোনয়ন তালিকা প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2023 01:14:50 am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির জন্য দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে। 


গত মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।  

এবারের তালিকায় বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ‘কলেজ-বিষয়’ মনোনয়ন দেওয়া হয়েছে।


এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। যেসব শিক্ষার্থী মনোনয়ন পেয়েছে তাদের আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালু করতে পারবেন। এক্ষেত্রে তিন হাজার টাকা অগ্রিম ফি দিতে হবে। 


তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে উল্লিখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক নন বলে বিবেচ্য হবেন। পাশাপাশি পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। একইসঙ্গে আগামী ২ সেপ্টেম্বর বিকেলে তৃতীয় মনোনয়ন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আরও খবর