মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

শেখ হাসিনা রাষ্ট্রকেও খেয়ে ফেলেছে, রাষ্ট্র সরকারের কাছে অসহায়: শাহজাহান

শেখ হাসিনা রাষ্ট্রকেও খেয়ে ফেলেছে, রাষ্ট্র সরকারের কাছে অসহায়: শাহজাহান



শেখ হাসিনা রাষ্ট্রকেও খেয়ে ফেলেছে, রাষ্ট্র সরকারের কাছে অসহায়: শাহজাহান

শেখ হাসিনা রাষ্ট্রকেও খেয়ে ফেলেছে, রাষ্ট্র সরকারের কাছে অসহায়: শাহজাহান
 বিচার বিভাগকে ব্যবহার করে সরকার তাদের পতন ঠেকানোর চেষ্টা করছে: শাহজাহান
 ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হবেনা:শাহাজাহান

 রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 
শেখ হাসিনা সব কিছু ধরে খেতে খেতে শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের ফসল রাষ্ট্রকেও খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয়  ভাইস চেয়ার মো.শাহজাহান। তিনি বলেন, রাষ্ট্র আজকে সরকারের কাছে অসহায়। রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে বন্দী হয়ে আছে। আজকে রাষ্ট্রের স্বাধীনতা নেই।

বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়কের উত্তর গেইটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আয়োজিত মৌন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।  নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।  
  
শাহজাহান বলেন,আজকে বাংলাদেশের মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নেই, সরকার বিরোধী রাজনীতি করার কোনো অধিকার নেই, ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই। আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার তাদের কাছে নেই। গায়ের জোরে, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে,শেষ পর্যন্ত বিচার বিভাগকে ব্যবহার করে সরকার তাদের পতন ঠেকানোর চেষ্টা করছে। তৃণমূল থেকে যেভাবে আন্দোলন গড়ে তোলা হচ্ছে। কোনো চেষ্টা করে এ ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হবেনা। এখন যদি কেউ না বুঝে, তাকে কি ভাবে বুঝাবে।  

কালো পতাকা মিছিল নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনার জবাবেব তিনি বলেন, কালো পতাকা মিছিল মানে কেউ মারা যায়নি। কালো পতাকা মিছিল করে বুঝানো হয়েছে মানুষ আর এক মুর্হূতও আপনাদের ক্ষমতায় দেখতে চায়না। কালো পতাকা মানি আর নয়, এক্ষুনি পদত্যাগ কর। স্টপ ডাউন কর প্রধানমন্ত্রী। এ কথা যদি না বুঝেন আর কি বুজবেন। সরবের প্রতিবাদের চেয়ে নিরবের প্রতিবাদ অনেক বেশি শক্তিশালী। এখন যার জন্য করা তিনি যদি না বুঝেন। আমাদের করার কিছু নেই। তবে যে ভাবে বুঝানোর দরকার সেভাবেও বুঝানো হবে।
  
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরী করার জন্য যে মানবিক মূল্যবোধ, যে ন্যায়বিচারের আশায় যুদ্ধ করেছি,রাষ্ট্র তৈরী করেছি, সে রাষ্ট্র কোনো দলের কাছে জিম্মি হবে, বাংলাদেশের মানুষ এক বিন্ধু সহ্য করবেনা। অতএব আগামী দিনে যে লড়াই হবে, তাহবে ফ্যাসিবাদ থেকে মুক্তির লড়াই, গণতন্ত্র উদ্ধারের লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াই,আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার লড়াই,কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই। ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াই।  

আওয়ামীলীগ নেতাদের উদ্দেশ্য করে বলেন, আজকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে যারা কথা বলছেন,যদি আপনাদের বাড়াবাড়ির কারণে দেশে কোনো রাজনৈতিক সাংঘর্ষিক রূপ নেয়। তার দায়-দায়িত্ব বিএনপিকে নয়, এই সরকার প্রধানকে বহন করতে হবে। আশা করি এ অবৈধ সরকার আমাদের নিরবতার কথা বুঝার চেষ্টা করবেন।  এরপর যত দ্রুত সিন্ধান্ত গ্রহণ করবেন দেশের মানুষের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল, আমাদের জন্যও মঙ্গল হবে। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে আমাদের মহাসচিবের বিরুদ্ধে অপপ্রচার। গয়েশ্বরকে ডিবি অফিসেব ভাত খাওয়াতে নিয়ে ব্ল্যাকমেইলিং। এসব ব্ল্যাকমেইলিং বন্ধ করেন। 

শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, আপনার পতনতো অবশ্যই হবে, নাহলে সে পতনতো হয়তো দুঃখজনক হবে। আমরা দুঃখজনক পতন চাইনা। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিষয়টি সমাধান হোন।        

নেতাকির্মদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করে,স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব। যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বপ্ন দেখে ছিলেন।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।  

এ সময় নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো.সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের উপস্থিত ছিলেন।   
আরও খবর