ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

কক্সবাজারে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের অপসারণ চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।


বুধবার (৩০ আগস্ট) দুপুরে স্কুলের গেইট সংলগ্ন সড়কে এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক-কর্মচারিরা।


মানববন্ধনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৬ টি অভিযোগ উত্থাপন করে দ্রুত অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয়েছে।


সমাবেশে বক্তারা বলেছেন, গত ২০ আগস্ট পৌরসভার মেয়র বরাবরে প্রধান শিক্ষকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৪০ শিক্ষক-কর্মচারির মধ্যে ৩২ জন এই আবেদনে স্বাক্ষর করেছেন। একই সময় শিক্ষার্থী ও অভিভাবকরা পৃথকভাবে মেয়র বরাবরে আবেদন করেছেন। এই আবেদন করার জের ধরে প্রধান শিক্ষক আরও বেপরোয়া হয়ে উঠেছে।


শিক্ষকদের অভিযোগ, ২০২২ সালের ২০ জুলাই নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান আমিমুল এহসান মানিক। এরপর থেকে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের অপনাম, নাজেহাল করা হচ্ছে। ক্ষমতার অপব্যবহার, শিক্ষার্থীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, পৌরসভা পরিচালিত প্রতিষ্ঠানটির বেতন-ভাতা জাতীয়করণ প্রতিষ্ঠানের চেয়ে বেশি হলেও শিক্ষক আন্দোলনে যোগদান করে টানা ১৮ দিন প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে রাখা, সরকার বিরোধী নানা তৎপরতা, মানবতা বিরোধী অপরাধে দন্ডিত দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য, শিক্ষকদের চাকুরি থেকে বরখাস্ত করার হুমকি, পরিচালনা কমিটির সভা না করে ইচ্ছামতে অর্থনৈতিক অনিয়ম, পৌর কৃর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষক নিয়োগসহ নানা অব্যবস্থাপনা শুরু করেছেন।


সমাবেশে অংশ নেয়া অভিভাবকরা তাদের নানাভাবে নাজেহালের অভিযোগ প্রধান শিক্ষকের অপসারণ চেয়েছেন। শ্লোগান দিয়ে অপসারণের পক্ষে নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও।


শিক্ষক গোলাম সরওয়ার বলেছেন, প্রতিষ্ঠানটির ৫৭ বছরের ইতিহাসে এমন কোন ঘটনা ঘটেনি। এই প্রধান শিক্ষক যোগদানের পর যে অপতৎপরতা শুরু করেছে তা ঘৃণিত। শিক্ষক-অভিভাবক নাজেহাল যে তার স্বাভাবজাত বৈশিষ্ট্য হয়ে উঠেছে।


প্রতিষ্ঠানটিতে টানা ২৯ বছর শিক্ষকতা করে উল্লেখ মাওলানা মোহাম্মদ ইদ্রিস বলেছেন, এক বৃদ্ধ শিক্ষক আমি। আমাকেও প্রকাশ্যে নাজেহাল করছেন। একই সঙ্গে নারী শিক্ষকদের নিয়ে মন্তব্য, অনিয়মের আখড়া করতে চান। এই শিক্ষক চান না কেউ।


পরেশ কান্তি দে তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষার্থীদের ক্লাস দিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই। কিন্তু আজ সেই শিক্ষার্থীরাই আমাদের নিয়ে রাস্তা নেমে আন্দোলন করছে। যা খুবই দুঃখজনক। এটা দ্রুত সমাধান জরুরী।


মানববন্ধনে অন্যান্য শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আ ন ম নুরুল আমিন, রিটু পাল, ফাতেমা জহুরা, সেলিমা সুলতানা, সুজন দাশ, মোহাম্মদ সাইফুল কবির সাইকী, তাহমিদুল মুনতাসির, নয়ন কান্তি দে, ইফফাত সানিয়া, শিউলি দত্ত, প্রিয়াংকা দত্ত, নিলুফা ইয়াসমিন, নিশাত শারমিন, রুমি দাশ, এলিস পাল, রাহানুমা ইয়াসমিন তামান্না, সংগীতা দাশ, হাবিবুর রহমান, মোহাম্মদ ফারুক, উৎফল চক্রবর্তী, অপরাজিতা বড়ুয়া।


কর্মচারীদের মধ্যে মোহাম্মদ আলম হেলালী, পিন্টু মল্লিক, জীবন চন্দ্র মল্লিক, জুবায়ের আহমদ, মোহাম্মদ সেলিম, নাছিমা আক্তার, জাফর আলম, স্বপনা দাশ প্রমুখ বক্তব্য রাখেন।


তবে পুরো অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিক। তিনি বলেছেন, প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষক এক বছরে অর্থ আত্মসাত করার প্রমাণ পেয়েছি। এদের বিরুদ্ধে অভিযোগ করায় শিক্ষকরা ষড়যন্ত্র শুরু করেছেন। বিষয়টি নিয়ে আপাততে মন্তব্য করবো না।


কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, কক্সবাজার পৌর প্রিপ্যারাটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান মানিকের বিষয়টি ইতোমধ্যে পৌর পরিষদের সভায় আলোচনা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর