মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

মানবিক সংগঠন অক্সিজেন অফ হিউম্যানিটির খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ


মানবিক সংগঠন অক্সিজেন অফ হিউম্যানিটির উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র,সলিমাবাদ ও চৌহালী উপজেলার বাগুটিয়া, ভূতের মোড় এলাকায় নদী ভাঙ্গনে ঘর-বাড়ি বিলিন হয়ে যাওয়া ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

শনিবার(০১ সেপ্টেম্বর)দুপুর থেকে সন্ধ্যা  পর্যন্ত অর্ধশত নদী ভাঙ্গনে বসতবাড়ি বিলীন হয়ে যাওয়া অসহায় পরিবারদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অত সংগঠনের কেন্দ্রীয়  সভাপতি মো.সাইদ খান।এ সময় তিনি বলেন, আমরা আল্লাহর ভয় ও মানুষের আর্থমানবতার সেবায় কাজ করে যাচ্ছি। আমাদের সংগঠনের সকল সদস্য হলো সমাজ কর্মী। তিনি আরও বলেন,দেশের  সকল সংগঠন ও বিত্তবানরা বন্যার্তদের পাশে দাড়াঁলে এ সমস্যা কিছুটা লাঘব হবে। এ বন্যায় মানুষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি সারাদেশে বন্যাকবলিত মানুষের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে ম্যানেজিং ডিরেক্টর ও সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল  ডা.এম.এ.মান্নান এ-র  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা ডেন্টিস্ট মোহাম্মদ ওয়াসিম আকরাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।সামাজিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব থেকে সাধ্য অনুযায়ী অক্সিজেন অফ হিউম্যানিটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।আজ আমরা ৫০ টি বসতবাড়ি হারা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ  বিতরণ করেছি।আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ। 

খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ও অত সংগঠনের সেক্রেটারি জেনারেল  ডা.হাবিবুর রহমান,যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সাহা,হোমিও চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,অত সংগঠনের প্রচার ও মিডিয়া সম্পাদক রিফাত মিয়া,সদস্য মোঃ রশিদ মিয়া, জাহিদ মিয়া,সাংবাদিক সুলাইমান মিয়া প্রমূখ।

উল্লেখ্য, মানবিক সংগঠন অক্সিজেন অফ হিউম্যানিটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা উপকরণ, ফ্রি চিকিৎসা,কুর়আন বিতরণ,কম্বল বিতরণ,ঈদ উপহারের  পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে আসছে।

আরও খবর