ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহৃত তিন কিশোরী উদ্ধার: অপহরন চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত তিন কিশোরীকে উদ্ধার সহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


শনিবার (২ সেপ্টেম্বর) থানার পৃথক তিনটি অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


এরা হলেন, চট্টগ্রামর বাঁশাখালী উপজেলার পশ্চিম চাম্বল ৪নম্বর ওয়ার্ড এলাকার মো. ইউনুছ এর ছেলে ফরহাদুল ইসলাম (২২), চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. শহীদ উল্লাহর ছেলে মো. স¤্রাট (২২) ও কাকারা ইউনিয়নের মাইজ কাকারা ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাক এর ছেলে শফিকুল ইসলাম (৪০)।


থানা পুলিশ জানায়, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা মনি উল্লাহ পাড়ার বাড়ি থেকে অপহৃত হয় হোসেন ফেরদৌসি তানিয়া (১৭)। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ১ নম্বর আসামী একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাক এর ছেলে শফিকুল ইসলাম (৪০) কে তার বাড়ি থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।


অপরদিকে গত ১২ আগস্ট সকালে চকরিয়া পৌরসভার হিন্দু পাড়া এলাকা থেকে অপহৃত হয় রিফাত জান্নাত সামিয়া (১৭)।


এ ঘটনায় তার মা রোহানা আক্তার বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী ফরহাদুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

একইভাবে ৩১ আগস্ট সকাল ৯টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর এলাকার বসতবাড়ি থেকে মো. সম্রাট এর নেতৃত্বে ইদফা মনি (১৭) নামে এক কিশোরীকে অপহরণ করে।


এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী মো. সম্রাটকে পেকুয়া থেকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,পৃথক তিনটি অপহরণের ঘটনা নিয়ে পৃথক তিনটি মামলা হয়েছে। মামলা রুজু সাথে তিন আসামী ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

Tag
আরও খবর