ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ায় বৃটিশ টোব্যাকোর মোড়কে নকল সিগারেট বাজারজাতকালে একজন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির মোড়কে নকল সিগারেট বাজারজাত করার অভিযোগে পুলিশ মোজাম্মেল আলম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে। এসময় তার হেফাজত থেকে ১৩০ প্যাকেট নকল ডারবি সিগারেট উদ্ধার করা হয়েছে।


শনিবার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে পুলিশের একটি টিম চকরিয়া পৌরশহরের সমিতির মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করেন।


গ্রেফতারকৃত নকল সিগারেট বাজারজাতকারী মোজাম্মেল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট খোন্দকার পাড়া এলাকার দলিলুর রহমানের ছেলে।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নকল সিগারেট বাজারজাত ও উদ্ধারের ঘটনায় বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ইনভেস্টিগেশন অফিসার আশরাফুল ইসলাম বাদি হয়ে গতকাল রোববার চকরিয়া থানায় একটি মামলা রুজু করেছেন। গতকাল বিকালে গ্রেফতারকৃত মোজাম্মেল আলমকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর