চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় ভিজিডির অর্থ ফেরত পেলেন উপকারভোগীরা


কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ভিজিডি সুবিধাভোগী তালিকার আওয়তায় ২শ ২১ জন সদস্য ২’শ টাকা করে সঞ্চয় জমা দেওয়ার পরে জমাকৃত টাকা নিয়ে লাপাতা হয়ে যায় এজেন্ট শাখার উদ্যোক্তা আবুল কালাম আজাদ। অবশেষে বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়েরের পর ব্যাংক এশিয়া হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপকের সহায়তায় রবিবার সাচার বাজার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকে কার্যালয়ে ২’শ ২১ জন গ্রাহকের মাঝে কিছু আংশিক অর্থ ফেরত দেয়া হয়। এসময় এজেন্ট ব্যাংক এশিয়া সাচার শাখার কর্মকর্তাবৃন্দ ছাড়াও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ মিজানুর রহমান ও ইউপি সচিব জাকির হোসেন মৃধা উপস্থিত ছিলেন।

উপকারভোগী সদস্যরা জানান, পূর্বে ও আজকে আমরা জমাকৃত টাকার আংশিক টাকা পেয়েছি। আমরা উদ্যোক্তা আবুল কালামের কাছ থেকে আমাদের পুরো টাকা ফেরত চাই।

ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদার জানান, ২০২১-২২ অর্থ বছরে আমার ইউনিয়নে সরকারের ভিজিডি উপকারভোগী সদসদের সঞ্চয় জমা দানের জন্য ব্যাংক এশিয়া বিতারা বাজার শাখার উদ্যোক্তা খলাগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র আবুল কালাম আজাদ নিযুক্ত হয়। পরবর্তীতে তিনি প্রতি গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে ২শ টাকা করে মোট ৪ হাজার ৮শত টাকা জমা নেন। এক পর্যায়ে উদ্যোক্তা আবুল কালাম আজাদ ভুয়া জমা ভাউচার তৈরি করে উপকারভোগী সদস্যদের অনেক টাকা জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন এবং নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে আত্মগোপনে চলে যান।

এ অবস্থায় গ্রাহকদের টাকা ফেরত দিতে তাকে বারবার চেষ্টা করে না পেয়ে আমি নিজে অভিযুক্ত এজেন্ট ব্যাংক এশিয়ার বিতারা শাখার উদ্যোক্তা প্রতারক আবুল কালাম আজাদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করি। এদিকে ব্যাংক এশিয়া বিতারা বাজার শাখা উদ্যোক্তা অভিযুক্ত আবুল কালাম আজাদের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag
আরও খবর