ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

শরিফপুরে আইসক্রিম ব্যবসায়ী স্বাধীনকে মারধোর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ



জামালপুর সদর উপজেলার শরিফপুরে মোঃ স্বাধীন (২৬) এক আইসক্রিম ব্যবসায়ীকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় রণরামপুর আমির হোসেন ফকিরের ছেলে শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে, গত শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে শরিফপুর ইউনিয়নের রণরামপুর বায়েন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোঃ স্বাধীন পিংগলহাটি গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে। জানা যায় মোঃ স্বাধীন লাবেলো আইসক্রিমের ডিলার নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। ঘটনার দিনও স্বাধীন তার ব্যাটারীচালিত অটোবাইকে মালামাল ভর্তি করে অটোবাইকের ড্রাইভারসহ বিভিন্ন দোকানে আইসক্রিম ডেলিভারি দিচ্ছিলো। এ সময় শরিফপুর ইউনিয়নের রণরামপুর এলাকার খাটা পাড়া মোড়ে রাস্তায় গাড়ি দাড় করানোকে কেন্দ্র করে অভিযুক্ত মোঃ শাকিলের সাথে সামান্য বাকবিতন্ডা হয়। পরে স্থানীয়রা উভয় পক্ষকে যার যার কাজে পাঠিয়ে দেয়। এ ঘটনার জেরে একই দিনই স্বাধীন আইসক্রিম ডেলিভারি শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় বায়েনপাড়া এলাকায় পৌছালে শাকিল ও তার সহযোগীরা আইসক্রিম ব্যবসায়ী স্বাধীন ও তার অটোবাইকের চালক হৃদয় হাসান এর উপর হামলা করে। হামলায় স্বাধীন ও হৃদয় হাসান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা দু'জন সেখানে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আহত স্বাধীন সাংবাদিকদের জানান, সামান্য কথা-কাটাকাটিকে কেন্দ্র করে শাকিল ছিনতাইয়ের উদ্দেশ্যে 

তার উপর হামলা করে এবং আইসক্রিম বিক্রির (৫৫ হাজার ৫০০) টাকা শাকিল ও তার সহযোগীরা জোর পূর্বক নিয়ে যায়। অভিযুক্ত শাকিলের সম্পর্কে জানতে চাইলে স্বাধীন আরো জানান,শাকিলের সাথে রণরামপুর বায়েনপাড়া এলাকার মোঃ নবাব আলীর ছেলে রবিউল, (২৫), হাবিবের ছেলে রফিক (২৩), আব্দুর রহিমের ছেলে সোহেল (২৪), অঙ্ঘাত আরো কয়েকজন ছিলো। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,আইসক্রিম ব্যবসায়ীকে মারধরের বিষয়ে এখনো কোনো অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে 

আরও খবর