নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজার ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ২১ সেপ্টেম্বর

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ২১ সেপ্টেম্বর।


কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জেলার ৯ উপজেলা দলের অংশগ্রহণে এই ফুটবল যুদ্ধ শুরু হবে। এ উপলক্ষ্যে রবিবার বিকালে ম্যাচ সূচি চূড়ান্তকরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন-জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।



উদ্বোধনী ম্যাচে শক্তিশালী গতবারের চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে কুতুবদিয়া উপজেলা ফুটবল দল।



জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনের পরিচালনায় ফিচার চূড়ান্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বিভীষন কান্তি দাশ, সদস্য সচিব হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নাসিম আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।


এছাড়া ৯ উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক/প্রতিনিধি উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে লটারির মাধ্যমে সূচি চূড়ান্ত করা হয়। এতে ২১ সেপ্টেম্বর উদ্বোধনী খেলায় গেলবারের চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলার সাথে মূখোমূখি হবে কুতুবদিয়া উপজেলা। ২২ সেপ্টেম্বর মহেশখালী বনাম রামু, ২৩ সেপ্টেম্বর সদর বনাম পেকুয়া, ২৪ সেপ্টেম্বর উখিয়া বনাম টেকনাফ ও ২৫ সেপ্টেম্বর নবগঠিত ঈদগাঁও উপজেলার সাথে সদর ও পেকুয়া উপজেলার বিজয়ীদের সাথে।



জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বিভীষন কান্তি দাশ বলেন, সৈকত নন্দিনী কক্সবাজারের ক্রীড়ার ইতিহাস, ঐতিহ্য সুদীর্ঘ সময়কালের। ১৯৫৬ সালে আজকের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজারের ফুটবলের আনুষ্ঠানিক বিকাশ ঘটে। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ফুটবলার জিকু, ইব্রাহীম, সুশান্ত, সবুজ, দিদার, মনির, রিপারা আপনাদের চির চেনা এই সৈকত শহর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠ থেকেই উঠে আসা এক একজন জাতীয় বীর। বর্তমানে দেশের কোয়ালিটি ফুটবলার তৈরির তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে আমাদের এই প্রিয় কক্সবাজার জেলা।


জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন জানান, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা বাংলাদেশের ক্রীড়াজগতে বিশেষ ঐতিহ্যের অধিকারী। স্বাধীনতা পূর্ব সময়ে এ সংস্থা হাফেজ আহমদ চৌধুরী গোল্ডকাপ ও নিয়মিত মহকুমা ফুটবল লীগের আয়োজন করেছে। ১৯৮৪ সালের ১ মার্চ জেলা ক্রীড়া সংস্থায় উন্নীত হওয়ার পর ডিএসএ নিয়মিত ফুটবল লীগ, ভলিবল লীগ ও পরে ক্রিকেট লীগ আয়োজন করে আসছে। স্বাধীনতা পরবর্তী সময়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ফুটবলের উন্নয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ, জেলা প্রশাসক গোল্ডকাপ, আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট, বীচ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছে। বর্তমানে জাতীয় দলে চারজন পুরুষ ও একজন নারী তারকা ফুটবলার ছাড়াও ঢাকার বি-লীগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ, ১ম বিভাগ, ২য় বিভাগ ফুটবল লীগ, পাইওনিয়র ফুটবল লীগ ও চট্টগ্রামের জনপ্রিয় ১ম বিভাগ ফুটবল লীগে কক্সবাজার জেলার প্রায় দুই শতাধিক কৃতি ফুটবলার মাঠে ফুটবলের কক্সবাজারের সৌরভ ছড়াচ্ছে।


এরই ধারাবাহিকতায় পর্যটন জেলা কক্সবাজার জেলার নয়টি উপজেলা ফুটবল দলের অংশগ্রহণে আগামী ২১ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩।



অংশগ্রহণকারী দলগুলো হলো- রামু, চকরিয়া, ঈদগাঁও, মহেশখালী, টেকনাফ, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। ৯টি দলকে দু’গ্রুপে বিভক্ত করে নকআউট পদ্ধতিতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অধিক জনপ্রিয় করতে, সর্বোপরি দর্শক মাঠে টানতে প্রত্যেক দলে কোটায় ৩ জন করে বিদেশি ফুটবলার খেলার সুযোগ থাকছে।

Tag
আরও খবর