গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর মর্যাদার দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী।


রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালী সিকদার পাড়া মাহামুদুল হকের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। ভুক্তভোগী তরুণী শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ২য় বর্ষের ছাত্রী।


স্থানীয়রা জানান, মাহামুদুল হকের পুত্র জাহেদুল ইসলামের সঙ্গে ওই তরুণীর দীর্ঘ ২ বছর প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে তারা কয়েকমাস আগে ইসলামি শরিয়াহ মোতাবেক ১২ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কাবিননামা সম্পন্ন করে।



তারা আরও জানায়, হঠাৎ সকালে ওই তরুণী হাতে বিষের বোতল ও কাবিননামার কাগজ নিয়ে জাহেদের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করে।


বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ছোট ভাইয়ের মৃত্যুর শোকে মারা গেলেন বড় ভাই

ভুক্তভোগী তরুণী বলেন, কাবিন রেজিস্ট্রেশন করে জাহেদুল ইসলামের সঙ্গে আমার বিয়ে হলেও বিভিন্ন অজুহাতে আমাকে ঘরে তুলছে না।



তিনি আরও বলেন, জাহেদ তার চাকরির কথা বলে আমার বাবা থেকে ২ লাখ টাকা নিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে না তুললে আত্মহত্যা করব।


জাহেদকে খুঁজলেও পায়নি তাকে তবে প্রেমিক জাহেদের মা রেহেনা বেগম বলেন, বিয়ের কথা আমরা জানার পর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমার ছেলে। তাকে আমার ছেলে ঘরে তুলবে না আমরাও ঢুকতে দেব না।


স্থানীয় ইউপি সদস্য ফয়সাল জানান, ঘটনাটি সত্য তবে আমি যতটুকু শুনেছি ওই মেয়েকে কয়েকমাস আগে প্রেম করে মাহামুদুল করিমের পুত্র জাহেদ বিয়ে করে। বিভিন্ন অযুহাতে টাকা পয়সাও হাতিয়ে নেয়। কিছু দিন আগে নাকি ছেলেটি ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে।



এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন , ওই মেয়ের বিয়ে হয়েছিল। মেয়েটি নারী নির্যাতন কোর্টে ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সেটি এখনো চলমান। তারপরও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে মেয়েটিকে সেইফ হোমে আনার চেষ্টা করতেছি।

Tag
আরও খবর