গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

টেকনাফে ধরা পড়লো ৪ মাদক পাচারকারী: ব্যাগভর্তী ইয়াবা উদ্ধার!

টেকনাফ কোস্ট গার্ড সদস্যরা মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে ৪ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ২৮ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।


ধৃত পাচারকারীরা হচ্ছে-মোঃ সলিম (৪০), মোঃ ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫),আব্দুর রহমান (৩০)।


৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরের দিকে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান অভিযানের তথ্যটি নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদে টেকনাফ কোস্ট গার্ড জানতে পারে মিয়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফের সাবরাং ইউপি মুন্ডার ডেইল ফিশিং ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।





উক্ত সংবাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার সেপ্ কোস্ট গার্ড টেকনাফ শাখায় কর্মরত লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযান চলাকালীন সময়ে আনুমানিক রাত দেড় টার দিকে মুন্ডার ডেইল ফিশিং ঘাটে গভীর সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ জন ব্যাক্তিকে নামতে দেখা যায়।


এরপর কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামানোর জন্য সংকেত দিলে ফিশিং বোটটি ঐ চার ব্যাক্তিকে নামিয়ে দিয়ে পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। নেমে যাওয়া ব্যাক্তিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে অভিযানিক দল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।


পরবর্তীতে তাদের সবাইকে তল্লাশী করে এবং ধৃত মো ইয়াছিন (৩৬)’র হাতে থাকা একটি পলি ব্যাগ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।


তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক ৪ মাদক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর