দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে গনপিটুনিতে এক চোর নিহত

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে চোর সন্দেহ গনপিটুনিতে ১জন নিহত হয়েছে।

বুধবার (৬সেপ্টেম্বর) সকাল ৮টায় মালেশিয়া ফেরত সাইফুদ্দীন এর বাড়ীর সামনে মোশারফ হোসেন (৪৩) নামে এক চোরকে গনপিটুনি দিলে ঘটনাস্থলে নিহত  হয় সে।

নিহত মোশারফ হোসেন (৪৩) নোয়াখালী সুধারাম থানার ধর্মপুর গ্রামের পিতা -মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে এবং একাধিকবার পুলিশ কর্তৃক ইতিপূর্বে গ্রেফতার হয়েছিল।

এর আগে, আনুমানিক ভোররাত ৪টার সময় রামপুর ইউনিয়নের মালেশিয়া ফেরত সাইফুদ্দিনের বসতঘরে দরজার নিচে মাটির সিদ্‌কেটে দুইজন চোর ভিতরে প্রবেশ করে। ঐ সময় ঘরে কেউ ছিলনা। তারা সকলে সেনবাগে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। ঘরে আওয়াজ শুনে প্বার্শবর্তী ঘরের ফুফাতো ভাই জুনায়েদ, সাইফুদ্দীনের বড়ভাই বাহার উদ্দিন মিজান'কে ফোন করে বিষয়টি জানালে তিনি ওই ঘরের সামনে আসলে দুইজন চোরের একজন পালিয়ে যায়। কিন্তু অন্য চোর পালানোর সময় বাহার উদ্দিন মিজান হাতে নাতে ধরার চেষ্টা করলে নিহত মোশারফ হোসেন(৩৫) মিজন'কে শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে তার চিৎকারে শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে চোরকে হাতে নাতে ধরে বেঁধে ফেলার পর গনপিটুনি দিয়ে ওই এলাকার চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন ও স্থানীয় মেম্বার মোঃ ইদ্রিছকে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রবাণ চৌধুরী বলেন, আজ সকাল ৮:৩০টার সময় থানার দফাদার এই ব্যাপারে আমাদের অবহিত করলে পুলিশ গিয়ে নিহত মোশারফ হোসেনের লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৯ মিনিট আগে