গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

অবশেষে ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ উদ্ধার

কক্সবাজারের ঈদগাঁও নদীতে বিগত ৬ দিন পূর্বে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়া আরমান নামের নির্মাণ শ্রমিকের মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।


প্রায় এক সপ্তাহ যাবত কক্সবাজারের ফায়ার সার্ভিস, দমকল বাহিনী ও চট্টগ্রামের ডুবুরি দলসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা অবিরাম উদ্ধার অভিযান পরিচালনা করেও তার দেহ মৃত কিংবা জীবিত উদ্ধারে ব্যর্থ হয়। নিখোঁজ আরমানের পরিবার ও এলাকাবাসী তাকে মৃত কিংবা জীবিত ফেরত পেতে আহাজারি অব্যাহত রাখে। কিন্তু সকল সংস্থা যখন ব্যর্থ হয়, তখন ঈদগাঁও উপজেলার কিছু যুবক নিজস্ব উদ্যোগে বৃহস্পতিবার নদীর নিখোঁজস্থল ও আশপাশ এলাকায় চিরুনি অভিযান চালানোর ঘোষণা দেয়। এতে স্থানীয় উদ্যমী অনেক যুবক অংশগ্রহণ করে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন প্রকারের জালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নদীতে শতশত জনতার উপস্থিতিতে তার খোঁজে নামে। সময় গড়িয়ে চললেও তার খোঁজ মিলছিলনা যথারীতি। এতেও হতাশ না হয়ে অভিযান অব্যাহত রাখে। অবশেষে বেলা পৌনে ১২টার দিকে ঈদগাঁও নদীর গজালিয়া অংশের পশ্চিমে মাছ ধরার জালে আরমানের লাশের হাদিস মিললে দীর্ঘ রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান হয়।



উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যার দিকে দুই সন্তানের জনক মোহাম্মদ আরমান(২৭), পিতা -ছাবের আহমদ, সাং- মেহেরঘোনা, ঈদগাঁও প্রতিদিনের কাজ শেষে দুই সহকর্মীসহ ইসলামাবাদের গাজালিয়া শ্বশুর বাড়িতে যেতে নদী সাঁতরিয়ে পারাপারের সময় সে পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যায়।

Tag
আরও খবর