ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চকরিয়ায় সিএনজি-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কক্সবাজারের চকরিয়ায় বনৌজা শেখ হাসিনা সড়কে সিএনজি ও মাইক্রোবাসের গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফেরদৌসি আক্তার (৪৫) নামে এক মহিলা সিএনজি যাত্রী নিহত হয়েছে। এসময় শিশুসহ আরো তিনজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।


সড়ক দুর্ঘটনায় নিহত ফেরদৌসী আক্তার উপজেলার হারবাং স্টেশন পাড়া এলাকার মো. রুকন উদ্দিনের স্ত্রী।


দুর্ঘটনায় অপর আহতরা হলেন, নিহত ফেরদৌসী আক্তারের স্বামী রুকন উদ্দিন (৪৮), হারবাং উত্তর নুনাছড়ি এলাকার ছালেহ আহমদের স্ত্রী আছিয়া বেগম (৩৭), হারবাং স্টেশন পাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সামি (৮)। আহতদের ঘটনাস্থল থেকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা শঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বরইতলী রাস্তার মাথা থেকে চারজন যাত্রী নিয়ে বাঁশখালী বিবাহ বাড়িতে যাচ্ছিল একটি অটোরিকশা (সিএনজি)। পথিমধ্যে সিএনজি গাড়িটি বনৌজা সড়কের মহছনিয়া কাটা এলাকায় পৌঁছালে পেকুয়া থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজি গাড়ির এক নারী যাত্রী নিহত হয়। এছাড়াও শিশুসহ আরো তিনজন সিএনজি যাত্রী আহত হয়েছে।


হারবাং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই গাড়ি দুটি’র চালক পালিয়ে যান।

Tag
আরও খবর