ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

’কউক’ এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণের যোগদান সম্পন্ন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক)-এ নব নিয়োগপ্রাপ্ত ৪৮জন কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে যোগদান করেছেন। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কউক ভবনের মাল্টিপারপাস হলে নব নিয়োগপ্রাপ্তদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।


প্রধান অতিথির বক্তৃতায় কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা দেশের উন্নয়ন হয়নি। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনের কারণে বাংলাদেশে আজ আমূল পরিবর্তন হয়েছে। পদ্মা সেতু, কর্ণফূলী টানেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাঁর দূরদৃষ্টির কারণে আমরা সমুদ্রসীমা জয় করেছি। বিশ্বব্যাপি চলমান নানা সংকট সত্ত্বেও তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশের অগ্রগতি চলমান রয়েছে।’



নব নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কক্সবাজারে বড় বড় মেগা প্রকল্পের কাজ চলছে। এখানকার বিশাল সমুদ্র প্রকৃতির অপার দান। এই সমুদ্র সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব। তোমাদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে কক্সবাজারকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন। সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’


কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার (অব.) বলেন, ‘বঙ্গবন্ধুর সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিধায় ইতিমধ্যে কক্সবাজারের ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি অনেকগুলো মেগা প্রকল্পের কাজও চলমান রয়েছে। কউক-ও কক্সবাজারকে একটি সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নবনিযুক্তদের দায়িত্ব হবে কউকের কাজকে আরও ত্বরান্বিত করা ও উন্নত করা। আপনাদের নিজের কাজকে ভালোবাসতে হবে এবং এটিকে জীবনের সর্বোচ্চ অবলম্বন হিসেবে ধারণ করতে হবে। আপনাদের আন্তরিক প্রচেষ্টায় কউক উন্নতির শিখরে পৌঁছাবে।’



কউক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কউক সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ আবুল হাসেম সহ কউকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর