সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

রাজবাড়ীতে আগাম সবজির বিশেষ ব্যবস্থায় বাম্পার ফলন ।



রাজবাড়ীতে আগাম সবজির বাম্পার ফলন হয়েছে। এই সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় রপ্তানি করছেন কৃষক। এতে লাভবান হচ্ছে সাধারণ কৃষক। লাভবান ফসল হওয়ার কারণে অনেক কৃষক আগ্রহী হচ্ছে আগাম সবজি চাষে।  
জেলার পদ্মা নদীর পারের এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, চার পাশে শুধু সবজি আর সবজি। এসব সবজির মধ্যে রয়েছে। পটল, উসতা, করোলা, ঝিঙ্গাঁ, মরিচ, ধুনদুল, মুলা, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, পুঁই শাক, লাল শাক সহ বিভিন্ন প্রকার সবজি। এই সকল সবজি চাষে কৃষক বিশেষ ব্যবস্থা করেছেন। উচুঁ জায়গা-ভিটা জায়গা অথবা যে সকল জায়গা সহজে বর্ষার পানি উঠে না সেখানে বাশঁ দিয়ে মাচা এবং সুতা দিয়ে চাং তৈরি করে সবজি চাষ করছেন। বীজ রোপনের জায়গায় মাটি দিয়ে ঝাড় তৈরি করছেন। 
এসময় একাধিক কৃষক বলেন, একটি সময় পদ্মা নদীর পারের এলাকায় আগাম কোন সবজি বা ফসল উৎপাদন করা সম্ভব হতো না। কারণ বর্ষার পানিতে ডুবে যেত। স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমরা কয়েক বছর পূর্বে থেকে উচুঁ জায়গায় ঝাড় তৈরি করি এবং বাঁশ দিয়ে মাচা দিয়ে সুতা ব্যবহার করি। এতে বর্ষার পানি আসলেও ফসলের কোন প্রকার ক্ষতি হয় না। 
এসকল কৃষক আরোও বলেন, আগাম সবজিতে অনেক লাভবান হওয়া যায় এবং বাজারে চাহিদা থাকে। ভরা মৌসুমে সকল ফসলের মূল্যে কমে চায়। এতে উৎপাদনের ব্যয় উঠানো অসম্ভব হয়ে পরে।
পদ্মা নদীর পারের কৃষক মতি মোল্লা বলেন, আগে একটি এনজিও অফিসে চাকরী করতাম। এখন নিজের জমি চাষ করি। এতে আমি আগের চেয়ে অনেক ভাল আছি। সংসার আগের চেয়ে অনেক ভাল চলে। তিনি বলেন, আমি উচুঁ জায়গায় পটল, উসতা, বেগুন চাষ করেছি। কয়েক দিন পর বর্ষার পানি কমে গেলে ফুল কফি, পেঁয়াজ, রসুন টমেটো চাষ করবো। এখন যে সবজি চাষ করেছি এতে আমি অনেক লাভবান হতে পারছি। ব্যয়ের চেয়ে অনেক লাভবান হবো আশাকরি। অনাবাদি জায়গাও কাজে লাগাতে পারছি। 
মোতালেল নামের এক কৃষক বলেন, কৃষি কাজের উপর আমাদের নির্ভরশীল। বর্ষার পানিতে ফসল তলিয়ে গেলে আমাদের অনেক লোকসান গুনতে হয়। তবে গত কয়েক বছর যাবৎ কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমরা উচুঁ জায়গা এবং বাশঁ দিয়ে জাললা তৈরি করে আগাম সবজি চাষ করছি। এতে আমরা অনেক লাভবান হতে পারছি। এই আগাম সবজি চাষে এলাকার সাধারণ কৃষক আগ্রহী হচ্ছে। 
বাবু সরদার নামের এক কৃষক বলেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে এলাকার অনেকে আগাম সবজি চাষ করছেন। আমিও করেছি। এই আগাম সবজি চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। আশাকরি এবারও অনেক লাভবান হবো। তিনি আরোও বলেন, প্রতি বছর বর্ষার কারণে অনেক ফসল পানিতে তলিয়ে গেছে। তবে বাশঁ দিয়ে মাচা তৈরি করে এবং উচুঁ জায়গায় আগাম সবজি অনেক লাভ হয় ও বর্ষার পানিতে তলিয়ে যাওয়ার কোন ভয় থাকে না।  
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামান জানান, গোয়ালন্দ উপজেলা পদ্মা নদীর পারে অবস্থিত। বর্ষার পানিতে অনেক ফসল তলিয়ে যেত। সাধারণ কৃষকদের পরামর্শ দেওয়ার পর মাচাঁ তৈরি করে এবং উচুঁ জায়গায় আগাম সবজি উৎপাদন করছেন। এতে এলাকার কৃষক নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিও করতে পারছেন। 
আরও খবর