মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগে সংবাদ সংগ্রহ কালে গনমাধ্যামকর্মীর ওপর হামলা

সেনবাগে সংবাদ সংগ্রহ কালে গনমাধ্যামকর্মীর ওপর হামলা



সেনবাগে সংবাদ সংগ্রহ কালে গনমাধ্যামকর্মীর ওপর হামলা


বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও

 দৈনিক দেশের পত্র সেনবাগ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক নোয়াখালী সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোঃরেজাউল করিম রাজু'র ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।


নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিষ্ণুপুর গ্রামের ভূঁইয়া বাড়ির ৯নং নবীপুর ইউনিয়ন পরিবার-পরিকল্পনা কেন্দ্র ১,২ ও ৩ নং ওয়ার্ডের সহকারী হেল্প কেয়ার কর্মকর্তা আলা উদ্দিন ও তাঁর ভাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নাজিম উদ্দিনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।এতে সাংবাদিক মোঃরেজাউল করিম রাজু মারাত্মকভাবে জখম হন। ৯ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় আলা উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির সামনে সন্ত্রাসীরা এ হামলা করে।


এ ঘটনায় সেনবাগ থানায় মোঃরেজাউল করিম রাজু বাদী হয়ে ১.আলা উদ্দিন(৫২),২.নাজিম উদ্দিন(৬০), উভয় পিতা মৃত দারবক্স,৩.রেহানা আক্তার প্রকাশ মায়া(৪০),স্বামী আলা উদ্দিন,৪.আবদুল করিম প্রকাশ সজিব(২০),৫ আবদুল আহাদ প্রকাশ সানজিদ(১৮),৬.রাবেতা শাওরিন প্রকাশ তিশা(২৪) উভয় পিতা আলা উদ্দিন সহ মোট ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে এগারোটার দিকে সেনবাগ থানাধীন বিষ্ণুপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে জমিজমা বিরোদের জের ধরে মোহাম্মদ ফারুকের সাথে একই বাড়ির আলা উদ্দিন, মো নাজিম উদ্দিন,আবদুল করিম সজিব,আবদুল আহাদ সানজিদ,রেহানা আক্তার মায়া,রাবেতা শাওরিন তিশা সহ আরো বেশ কয়েকজন মারামারিতে লিপ্ত হয়। এ-সময় সংবাদিক রাজু দৃশ্যটি ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হয়ে আলা উদ্দিনের লোকজন রাজু’র উপর বর্গীয় হামলা চালায়। এসময় তারা রাজু’র হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার এক পর্যায়ে রাজু’র পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষের ভাড়াটে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

জানা যায় ফারুকের সৎভাই আলা উদ্দিন ও নাজিম উদ্দিন ভূমিদস্যু ও ভূমিগ্রাসী৷ দীর্ঘ দিন ধরে ফারুকের খরিদা সম্পত্তি বসতঘরের উঠান জোরপূর্বক বেআইনি ভাবে বিভিন্ন প্রজাতির ফল গাছ কেটে ফেলেন এবং দখল করার চেষ্টা করেন৷ সাংবাদিক মোঃরেজাউল করিম রাজু বলেন,ভূইয়া বাড়ির মৃত দারবক্স এর সেজো ছেলে মোঃফারুক তার বসত ঘরের উঠানের উপর হাঁস-মুরগির জন্য প্লাস্টিকের জাল দিয়ে গেরাও দিতে দিলে তাঁর সৎভাই আলা উদ্দিন ও নাজিম উদ্দিন বাধা দেন৷এক পযার্য়ের নাজিম উদ্দিন ও আলা উদ্দিন ফারুকের জাল খুলে ফেলে দেন এবং ফারুক ও তাঁর স্ত্রী রজবের নেছার উপরে হামলা করে মারধর করেন৷ 

বিষয়টি রাজুকে অবগত করেন ঘটনাটি রাজু’র বসত বাড়ীর সন্নিকটে হওয়ায় সে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় ৷ বড় ধরনের দূঘর্টনার আশঙ্কায় পেশাগত দায়িত্ববোধ থেকে রাজু মারামারির ঘটনাটি মোবাইলের মাধ্যমে ভিডিও চিত্র ধারন করার চেষ্টা করে৷ মারামারির দৃশ্যটি ভিডিও করার কারণে প্রথমে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ব্যার্থ হয়ে সন্ত্রাসীরা সাংবাদিক রাজু প্রথমে কিল,ঘুষি,লোহার রড,লাঠি সোটা দিয়া এলোপাতাড়ী পিটাইয়া সমস্ত শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন এবং প্যান্টের পকেটে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায় ও পরনে থাকা টি-শার্ট ছিড়ে ফেলে৷ 

স্থানীয়রা চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে হামলার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন সেনবাগ থানার এ.এস.আই লোকেন মহাজন৷ এ ঘটনার খবর পেয়ে জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি রিপন মজুমদার এবং সেনবাগের কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে আসেন। 

দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এব্যাপারে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।অভিযোগ তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও খবর