নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

শ্যামনগরে ৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

শ্যামনগরে ৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি ক্রীড়া সমিতির ৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় বালিকাদের মধ্যে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বালকদের মধ্যে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বালিকাদের ফুটবল খেলায় ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয় ও বালকদের ফুটবল খেলায় নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় ও বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়।

খেলা শেষে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতউল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ।

অনুষ্ঠানে কাবাডি, হ্যান্ডবল, সাঁতার প্রতিযোগিতার বালক ও বালিকাদের পুরস্কার বিতরণ করা হয়। ইতিপূর্বে বনশ্রী শিক্ষা নিকেতন, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সাবজোনে প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।

ছবি- শ্যামনগরে জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি সমিতির ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি এমপি জগলুল হায়দার।



Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৭ ঘন্টা ৩১ মিনিট আগে