মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

নান্দাইল আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী স্বপন চৌধুরীর প্রার্থীতা ঘোষণা


নান্দাইল আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী স্বপন চৌধুরীর প্রার্থীতা ঘোষণা



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪,ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেন নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন।


রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি নিজেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে ঘোষনা দেন।


সাংবাকিদের সাথে মতবিনিময় সভায় স্বপন চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে নৌকা প্রতীক দেন। এসময় আমি বিপুল ভোটে বিজয় লাভ করি। গত ২০১৮সনে আবারও আমাকে নেত্রী নৌকা প্রতীক দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। 


তিনি বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হলে জননেত্রী শেখ হাসিনাকে নান্দাইল আসনটি উপহার দিতে পারব বলে আমি  আশাবাদী। 


এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সাংবাদিক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর