গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা, চালকদের তথ্য এবার বারকোডে

কক্সবাজারে পর্যটকদের সুরক্ষা ও হয়রানি থেকে বাঁচাতে ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ কক্সবাজার। দেশে প্রথম পর্যটক সুরক্ষায় পর্যটন এলাকায় গাড়ি চালকদের ডাটাবেজ সংবলিত বারকোড রাখা হয়েছে প্রতিটি ইজিবাইক, টুরিস্ট জিপ ও বাসে। এর নাম দেওয়া হয়েছে ‘কক্স-ক্যাব’।


সেখানের ইজিবাইক, টমটম ও টুরিস্ট জিপে টানিয়ে রাখা কার্ডে থাকছে বারকোড, যা স্ক্যান করলে গাড়িচালকের বিস্তারিত তথ্য চলে আসছে মোবাইল ফোনে। এর ফলে কোনো চালক পর্যটকদের সঙ্গে খারাপ আচরণ বা শৃঙ্খলাপরিপন্থি কাজ করলে সহজে আইনের আওতায় আনা যাবে। পর্যটকরা সরাসরি বা পুলিশের হটলাইন নম্বর ‘৯৯৯’ এ কল করে অভিযোগ জানাতে পারবেন।


কক্সবাজার ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত মাসে শুরু হয় নিবন্ধন। গত বুধবার পর্যন্ত ১০৭২ ইজিবাইক, এক শতাধিক টুরিস্ট জিপ ও ৪০টি টুরিস্ট বাসসহ মোট ১২০০ গাড়ি চালককে নিবন্ধন করে ডাটাবেজের আওতায় আনা হয়েছে। তাদের বারকোড সংবলিত কার্ড ও গোলাপি রঙের ড্রেস দেওয়া হয়েছে।


এভাবে পর্যায়ক্রমে পর্যটন এলাকার সব গাড়ি চালককে ডাটাবেজের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।


তিনি বলেন, কক্সবাজারের আকর্ষণীয় সৈকত, পাহাড় ও সমুদ্রের মিতালিতে নির্মিত দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ শুধু বাংলাদেশের ভ্রমণপিপাসুদের নয়, সারা পৃথিবীর পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্থান। প্রতিদিন লক্ষাধিক পর্যটক কক্সবাজারে আসেন। তাদের জন্য উন্নতমানের হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টসহ নানা অবকাঠামো তৈরি হলেও পর্যটনবান্ধব, উন্নত ও নিরাপদ যানবাহন সুবিধা এখনো তৈরি হয়নি। এ কারণে ইজিবাইক, রিকশা, সিএনজি, ট্যুরিস্ট জিপ, কার-মাইক্রো-মিনিবাস দিয়ে পর্যটকদের চলাচল করতে হয়। তাই অনেক সময় পর্যটকরা খারাপ অচরণ কিংবা অঘটনের শিকার হলেও চালক বা জড়িতদের শনাক্ত করা সম্ভব হয় না। এ কারণে চালকদের ডাটাবেজ তৈরিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।


এই কর্মকর্তার দেওয়া তথ্যমতে, কক্স-ক্যাবে সব চালকের জাতীয় পরিচয়পত্র নম্বর অন্তর্ভুক্ত থাকবে। তাই কোনো ব্যক্তির নামে সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনায় পূর্বে একাধিক ছিনতাই, চুরির মামলায় অভিযুক্তের তথ্য পেলে কিংবা পর্যটন এলাকায় এই ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকলে তাকে অনিরাপদ চালক হিসাবে চিহ্নিত করা সহজ হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে কেউ এই ডাটাবেজে অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই কোনো রোহিঙ্গা বা মিয়ানমারের নাগরিক কিংবা অপ্রাপ্ত-বয়স্ক লোক গাড়ি চালালে সহজে শনাক্ত করা যাবে।


কক্স-ক্যাব ডাটাবেজে চালকদের ট্রাফিক আইনবিরোধী কার্যকলাপ কিংবা ফৌজদারি অপরাধের সঙ্গে জড়ানোর ওপর ভিত্তি করে ‘ওয়ার্নিং’ ‘নেগেটিভ’ ও ‘ব্ল্যাক-লিস্টেড’ ক্যাটাগরিভুক্ত করার ব্যবস্থা রয়েছে। কোনো চালক পর্যটন এলাকায় ছিনতাই বা চুরির মতো অপরাধে জড়িত হয়ে ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তাকে ‘ব্ল্যাক লিস্টেড’ করে অনিরাপদ চালক হিসাবে বিবেচিত করা হবে। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, স্মার্ট সিটির অনিবার্য অংশ হচ্ছে স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা। নিরাপদ ও পর্যটনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে কক্সবাজার ট্রাফিক পুলিশের উদ্যোগে নির্মিত ‘কক্স-ক্যাব’ স্মার্ট কক্সবাজার সিটি গড়তে উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

Tag
আরও খবর