নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির(নোবিপ্রবিসাস) নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর,ফাউন্টেনপেন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ফটোকন্টেস্ট এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে এ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।


নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহানের সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা তাসমিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মোহাম্মদ সহিদ উল্ল্যাহ খান এবং  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী ও নোয়াখালী পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির সেরা তিন প্রতিবেদককে পুরস্কার প্রদান করেন অতিথিরা। সেরা ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার গ্রহণ করেন আরটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো.রিয়াদুল ইসলাম,সেরা অনুসন্ধানী ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার গ্রহণ করেন ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো.ইমাম হোসেন ও সেরা ফিচার ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার গ্রহণ করেন মানবকন্ঠের মো.ফাহাদ হোসেন।


অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ  নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে  দায়িত্ব হস্তান্তর করেন। এরপর নোবিপ্রবি সাংবাদিক সমিতি  আয়োজিত ফটোকন্টেস্ট-২০২৩ এর পাঁচজন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


ফটোকন্টেস্টে প্রথম স্থান হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিএমএস বিভাগের আবু সাঈদ,২য় স্থান   হিসেবে পুরস্কার গ্রহণ করেন আব্দুল্লাহ আল মামুন মুরাদ,৩য় স্থান হিসেবে পুরস্কার গ্রহণ করেন আইসিই বিভাগের হালিমা আক্তার,৪র্থ স্থান হিসেবে পুরস্কার গ্রহণ করেন কৃষি বিভাগের হাসান ফারুক ও ৫ম স্থান হিসেবে পুরস্কার গ্রহন করেন টিএইচএম বিভাগের জয় চক্রবর্তী।



 অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রলীগের ব্যাপারে কোন অভিযোগ থাকলেও সেসব ব্যাপারে বস্তুনিষ্ঠ সংবাদ করে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এই ক্যাম্পাসে কাউকেই অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। এসময় তিনি সাংবাদিক সমিতির সার্বিক সফলতা কামনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম বলেন, অনেক চমৎকার একটি আয়োজন সম্পন্ন করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাংবাদিকরা ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে