মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ও সর্দার দুই গ্ৰুপের সংঘর্ষ; আহত-১৫ ইউএনও অবরুদ্ধ ৬ ঘন্টা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মজুরীর টাকা না দেওয়া ও সাধারণ শ্রমিকদেরকে কাজের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে সাধারণ শ্রমিক ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁকে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে।  

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড কাজের সাধারণ শ্রমিকেরা দীর্ঘদিন যাবত ২৩ জন সর্দারদের বিরুদ্ধে নানা অভিযোগ, অনিয়ম ও তাঁদের নায্য মজুরী থেকে বঞ্চিত করার অভিযোগ করছেন। সর্দারেরা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত সোমবার (১১ সেপ্টেম্বর) সর্দার ও লেবার হ্যান্ডেলিং ঠিকাদার শ্রমিকদেরকে মজুরীর টাকা পরিশোধ না করায় ওইদিন বুড়িমারী স্থলবন্দরের তিনটি শ্রমিকলীগের ব্যানারে অধিকাংশ শ্রমিক লোড-আনলোড কাজ বন্ধ রাখে। এ বিষয় জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু, শ্রমিক হ্যান্ডেলিং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। এ সময় তাঁরা আগামী ১৬ সেপ্টেম্বর মজুরীর টাকা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন। পরেরদিন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রমিকদেরকে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের সদস্যরা কাজের সিরিয়াল দিতে গিয়ে সর্দার গ্রুপের লোকজনেরা বাধা দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ও পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে যান। এ সময় শ্রমিক ও সর্দারদের সৃষ্ট বিষয় নিয়ে সাধারণ শ্রমিকদের সাথে কথা বলার সময় উভয় গ্রুপ উত্তেজিত হয়ে ওঠে। এ সময় বুড়িমারী স্থলবন্দর-ঢাকা মহসড়ক অবরোধ করে রাখে শ্রমিক ও সর্দারের লোকজনেরা। এতে ভারত-বাংলাদেশের শত শত পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। পাসপোর্টধারী যাত্রীরা চরম বিপাকে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয় গ্রæপের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা হলো- আসাদুজ্জামান, বাবুল, জামিয়াল, নুরনবী, হাসানুর, আলী হোসেন, সুমন, বুলেট, লিটন, মনিজুল, আলীয়ার, শরিফুদ্দিন, মালেকুল ও মানিক। এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভির পাটগ্রাম প্রতিনিধি এম এ কামাল আহত হন। গুরুত্বর আহত লিটন, নুরনবী, আলী হোসেন, আলীয়ারকে রংপুরে পাঠানো হয়েছে।

ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ে অবস্থান করলে উত্তেজিত শ্রমিকেরা তাঁকে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থলবন্দরের মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদেরকে মোতায়েন করা হয়। পরে সন্ধায় শ্রমিক, সর্দার ও লেবার হ্যান্ডেলিং ঠিকাদারের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করা হয়। আগামী ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সমস্যা সমাধানে বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সন্ধার ৭ টার পর যানবাহন ও পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

আরও খবর