ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

পোষাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২৩ হাজার টাকার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন

পোষাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২৩ হাজার টাকার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন





পোষাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২৩ হাজার টাকা ও ৬৫% বেসিক অবিলম্বে ঘোষণা , শ্রমিকদের জন্য রেশন ও আপদকালীন মহার্ঘভাতা চালু করার জোর দাবীতে ১৮টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সম্মিলিত পরিষদ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

১৫ সেপ্টেম্বর (শুক্রবার) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে
গার্মেন্টস শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে এর সঞ্চালনায় ও পরিষদের সভাপতি শেখ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে
চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

  উক্ত  সমাবেশে বক্তব্যকালে  নেতৃবৃন্দরা বলেন, করোনা পরবর্তী সময়ে রপ্তানী প্রবৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানীকারকদের আয় বৃদ্ধির কোন সুফল শ্রমিকরা পায়নি অথচ ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় বর্ধিত মূল্যের বোঝার চাপে শ্রমিকরা পিষ্ট হচ্ছে। প্রকৃত মজুরী অনেকাংশে কমে যাওয়ায় জাতীয় মাথাপিছু আয়ের পরিমান বৃদ্ধির বিপরীতে শ্রমিকরা কঠিন জীবন যাপন করছে। শুধু খাদ্য পন্য, চিকিৎসা, শিক্ষার খরচ, বাড়িভাড়া ও গাড়ীভাড়া বিপুল পরিমানে বেড়ে যাওয়ায় শ্রমিকদের টিকে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দরা আরো বলেন, বর্তমানে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য এর মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরী বা অন্তবর্তীকালীন বর্ধিত অবিলম্বে ঘোষনা করতে হবে। আর নূন্যতম মজুরি দারিদ্র্যসীমার ওপর থাকতে হবে এবং সে হিসাবে নূন্যতম মজুরি কোনোভাবেই ২৩ হাজার টাকার নিচে নির্ধারণ করা যাবে না।
বক্তব্যকালে নেতৃবৃন্দরা  বলেন, পোশাক শ্রমিকরা অন্য খাতের শ্রমিকদের চেয়ে কিছুটা সংগঠিত, তারপরও তাঁদের পরিস্থিতির উন্নয়ন হয় না। পোশাক শ্রমিকদের জন্য বিজিএমইএ থেকে সরাসরি রেশন কার্ডের মাধ্যমে রেশন এর ব্যবস্থা করতে হবে। সমাবেশ থেকে শ্রমিকদের নূন্যতম মজুরী ২৩ হাজার টাকা মজুরী ও ৬৫% বেসিক অবিলম্বে ঘোষণার দাবী, শ্রমিকদের জন্য রেশন ও আপদকালীন মহার্ঘভাতা চালু করার জোর দাবী জানানো হয়। অন্যাযায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে শ্রমিকরা যৌথ স্বাক্ষর দিয়ে আবেদন করতে বাধ্য হবে।

  সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর মোঃ ফয়েজ আহম্মদ, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন এর মো: সাগর, বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন এর রুপন দাশ, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর শ্যাম দুলাল দেব বর্মন, বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর মো: মোরশেদ আলম, বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদ এর মোঃ সোহেল হক, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর মো: আলমগীর, গ্রাম বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর মোঃ সোহাগ হোসেন, বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর মো: কামরুল হোসেন ঈমন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এর রিন্ট বড়ুয়া, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন এর মো: সালাউদ্দিন পারভেজ, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস এর কে এম শহীদুল্লাহ, বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) এর নুরুল আবছার তৌহিদ এবং বাংলাদেশ এ্যাপারেলস ওয়াকার্স ফেডারেশন (বিএডাব্লিউএফ) এর দুলাল হোসেন রনি প্রমুখ।

আরও খবর