গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

হাসি মুখ ফাউন্ডেশন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন

উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।


 


শনিবার(১৬ সেপ্টেম্বর) ইনানী রয়েল রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদচেয়ারম্যান এস. এম. ছৈয়দ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাংবাদিক ফারুক আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ জালিয়া পালং ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, উখিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফ আজাদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, বাংলাদেশ যুবলীগ জালিয়া পালং ইউনিয়ন শাখার আহ্বায়ক এড. সাকু আলম, উখিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।



 


সংগঠনের উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সানা উল্লাহ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, ইনকাম ট্যাক্স এন্ড কোং ল’ এডভাইজার খাইরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন, সোনার পাড়া ক্লিনিক এর সিএইসসিপি আব্দুল হামিদ, এড. নুরু রশিদ, রাজাপালং মাদ্রাসার সহকারী শিক্ষক জুনাইদ মোস্তফা, সমাজসেবক জিয়াউল হক জিয়া, এড. মাসুম রেজা ও ইঞ্জিনিয়ার ছুরত আলম।


 


অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার। অনুষ্ঠানে মাহাবুব কাউসার ও জাহেদ এর বক্ত্যবের মাধ্যমে সংগঠনের বিগত সময়ের বাস্তবায়িত কর্মকাণ্ড ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখার নিমিত্তে উপস্থিত অতিথি বৃন্দের কাছে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম সমূহের প্রয়োজনীতা তুলে ধরেন। বক্তব্যে অতিথি বৃন্দ সংগঠনের প্রয়োজনীয় সরঞ্জাম সমূহ উপহার দেয়ার ঘোষণা দেন এবং সবসময় উক্ত সংগঠনের পাশে থাকবে বলে আস্বস্ত করেন।



 


অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ ও সংগঠনের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। র‍্যাফেল ড্র এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tag
আরও খবর