অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সাংবাদিক ও মানবাধিকার সংগঠন 'উন্মোচন প্রেস কমিউনিটি'র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন।


পেশাদার সাংবাদিকদের অধিকার আন্দোলন ও মানবাধিকার প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে- অধিকার আদায়ে নিবেদিত সাংবাদিক ও মানবাধিকার সংস্থা 'উন্মোচন প্রেস কমিউনিটি' কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে। 


আজ ১৬ সেপ্টেম্বর আব্দুল্লাহ আল নোমান কে আহ্বায়ক ও ডাঃ সৈয়দ রুবায়েল আহমেদ কে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি অনুমোদিত হয়।


কমিটির অন্যন্যারা হলেন— যুগ্ম আহ্বায়ক- আ স ম আবু, সাংবাদিক শফিক স্বপন, যুগ্ম সদস্য সচিব মোফাজ্জল হোসাইন পলাশ, সদস্য সাংগঠনিক সুজন মাহমুদ, সদস্য অর্থ আলহাজ্ব সাইফুল ইসলাম, সদস্য দপ্তর সাইফুল ইসলাম, সদস্য প্রচার আব্দুল হামিদ শেখ, সদস্য তদন্ত সাংবাদিক নূর, সদস্য প্রশাসন রানা আহমেদ। 


সারাদেশে পেশাদার সাংবাদিক দের অধিকার আদায়, মামলা, হামলার প্রতিবাদ সহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ ও মানবাধিকার লঙ্ঘনে মানবতার পাশে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নব গঠিত কমিটির সকল সদস্যরা। 


এসময় সারাদেশে ফরম বিতরণের কার্যক্রম এর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির জন্য সদস্য আহ্বান করা হয়েছে। 


৯০ (নব্বই) দিনের দায়িত্বে এই কমিটি পালন করবে গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব। ৯০ (নব্বই) দিনের মধ্যে সদস্য তালিকা প্রণয়ন করে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দায়িত্ব পালন করবে এই কমিটি। 


এবং গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সহ বেশ কয়েকটি দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে উক্ত আহ্বায়ক কমিটি।

আরও খবর