উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ

বগুড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন কাজলা ইউনিয়নের জামথল এলাকায় গুচ্ছগ্রাম এর পাশে দক্ষিণ টেংরাকুড়া এলাকায় খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার অপরাধে ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর(সোমবার) সন্ধ্যার আগ মুহূর্তে বেলা ৫.৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক জানে আলম এর নেতৃত্বাধীন চৌকশ পুলিশ টিমের সহায়তায় এ অভিযান পরিচালনা করেছন।
আদালত সূত্র জানায়, মোবাইলকোর্ট পরিচালনাকালে জামথল এলাকায় গুচ্ছগ্রামের পাশে দক্ষিণ টেংরাকুড়া এলাকায় খাল হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে জামথল এলাকার মৃত আব্দুল কুদ্দুস প্রাং এর ছেলে দিলদার প্রাং (৪৮), টেংরাকুড়া এলাকার নিশান এর ছেলে আজম (২৫), জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বালুজুড়ী এলাকার আবুল কালাম এর ছেলে রবিউল (৪০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় সাজা দেওয়া হয়েছে।

আসামীদের মধ্যে দিলদার প্রাং কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ০২ জনের প্রত্যেককে ০৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস কে বসাক।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ভ্রাম্যমান আদালতের মামলা নং- ২১ এর ০ জনকে আটক করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পরিশেষে, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে সকলকে সর্তক বার্তা প্রদান করেন তিনি।

Tag
আরও খবর