অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

বগুড়ার সারিয়াকান্দিতে উন্নয়ন মেলায় প্রথম উপজেলা প্রকৌশলী দপ্তর

"সেবা উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরো।
মেলায় স্থানীয় সরকার দপ্তরের অধীনে ১৬ টি স্টল অংশ নেয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ এর সঞ্চালনায় উন্নয়ন মেলায় ১ম পুরস্কার গ্রহন করেন উপজেলা প্রকৌশলী দপ্তর, ২য় পুরস্কার গ্রহন করেন জনস্বাস্থ্য দপ্তর এবং ৩য় পুরস্কার গ্রহন করেন পৌরসভা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.  শাহ আলম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শিপন আলী, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, সোহেল রানা,  পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ ১২ টি ইউনিয়ন এর সচিব, হিসাব সহকারী, উদ্যোক্তা সহ অনেকেই।

Tag
আরও খবর