মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

আ'লীগ থেকে মনোনয়ন প্রত্যার্শী জালাল মাস্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

আ'লীগ থেকে মনোনয়ন প্রত্যার্শী জালাল মাস্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা 


ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যার্শী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার।


মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) বিকাল ৪ টায় নান্দাইল প্রেসক্লাবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার ও প্রচারণা নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এই মতবিনিময় করেন।


বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার সভাপতিত্বে মাওলানা আবু রায়হান আবদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা নান্দাইল আসনের মনোনয়ন প্রত্যার্শী আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার ৷


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্টির সাধারণ সম্পাদক রাজকাঞ্চন রেজা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,বিএসসি আব্দুল হালিম, বীরমুক্তিযোদ্ধা এমজে সাদেক প্রমুখ।


মতবিনিময় সভায় আলহাজ্ব জালাল উদ্দিন মাষ্টার বলেন,আমি ৩০ বছর যাবত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজ অর্থায়নে গরিবদের মাঝে অর্থ বিতরণ,ঘর নির্মাণ ও বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ করে দিয়েছি 


আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বিজয়ী হলে প্রত্যেক সাংবাদিকদের মাঝে একটি করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার ঘোষনা দেন তিনি।


অনুষ্ঠান শেষে নিজের নামে প্রতিষ্ঠিত  আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যান স্ট্রাস্ট ফান্ড থেকে চন্ডিপাশা ইউনিয়নের ৩০ টি মসজিদ ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন জালাল উদ্দিন মাস্টার।

Tag
আরও খবর