বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নবীনদের বরণ করল রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-09-2023 02:28:50 pm

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) নতুন সহযোগী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনের গ্যালারিতে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

আরসিআরইউ‘র সহ-সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।

নবীনদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, সাংবাদিকতা চর্চার বিষয়। আজকের এই নবীণেরা রিপোর্টার্স ইউনিটির সক্রিয় সদস্য হিসেবে সুসাংবাদিকতার চর্চা করবে। সুন্দর ও সৃজনশীল লেখনীর মাধ্যমের সমাজের সত্যটাকে তুলে ধরবে বলে বিশ্বাস করি। তোমাদের কাজের মাধ্যমে নতুন পরিচয় তৈরি হবে। নিজেকে গঠনের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করে বাবা-মা, রাজশাহী কলেজ ও দেশের সম্মানকে আরও উজ্জ্বল করবে। তিনি সবাইকে স্বাগত জানিয়ে নবীন শিক্ষার্থীদের রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে যোগদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আলী আহসান, উপদেষ্টা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি, উপদেষ্টা বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, আরসিআরইউর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার রাজশাহী ব্যুরো প্রধান মোহাম্মদ আলী ফেরদৌস সিদ্দিকী, এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজীব, দৈনিক আজকের পত্রিকার সাব এডিটর ও আরসিআরইউ‘র সাবেক সভাপতি মীম ওবাইদুল্লাহ।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক সেহের আলী দূর্জয়, দপ্তর সম্পাদক সুজন আলী, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আফসানা মিমি, নির্বাহী সদস্য পলি রাণী, শাহাদাত হোসেনসহ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

আরও খবর