সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মাদারগঞ্জে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

"সেবা উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার"

এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে মাদারগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ওবায়দুর রহমান বেলাল৷ উপজেলা নির্বাহী অফিসার জনাব ইলিশায় রিছিল এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলার প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, ২ নং কড়ুইচুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক বাচ্চু, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পুলক পারভেজ, আদারভিটা ইউনিয়ন পরিষদের সচিব রেজওয়ান পারভেজ সেমী প্রমূখ৷ এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ, শিক্ষক / শিক্ষিকা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন৷ উক্ত উন্নয়ন মেলায় মাদারগঞ্জ পৌরসভা, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য অধিদপ্তর এবং উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করেন৷ প্রথম স্থান অর্জন করেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, দ্বিতীয় স্থান অর্জন করেন জনস্বাস্থ্য অধিদপ্তর এবং তৃতীয় স্থান অর্জন করেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ৷  পরে প্রধান অতিথি ও সভাপতি অংশগ্রহণ কারীদের মাঝে সম্মাননা স্মারক এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন৷ উল্লেখ্য যে, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) এ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছইলো৷ 

Tag
আরও খবর