‎হোয়াইট ফ্লাইয়ের আগ্রাসনে বিলুপ্তির পথে বাগেরহাটের ঐতিহ্যবাহী নারিকেল তেল শিল্প টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যার ৬ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগে চট্টগ্রামে দুই ছেলে গ্রেফতার ঝিনাইগাতীর ইউএনও’র তাৎক্ষণিক উদ্যোগে ভাঙা ব্রিজ মেরামত, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে ঝিনাইগাতীতে অসহায় ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন ইউএনও মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই: শিক্ষামন্ত্রী সেলুলাইটিস: একটি সাধারণ ত্বকের সংক্রমণ যা গুরুতর ক্ষতি করতে পারে ড. স্টোন: একটি কিংবদন্তি বিজ্ঞান কল্পকাহিনি অ্যানিমে সাতক্ষীরায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য লাখাইয়ের আলোচিত বাচ্চু মিয়ার হত্যা মামলার অন্যতম আসামি বাবুল মিয়া গ্রেফতার। বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর অবস্থানে বিসিসি কক্সবাজারে উদ্বোধন হলো ‘ওয়েস্ট ক্যাফে’, বর্জ্যই যেখানে হয়ে উঠেছে সম্ভাবনা। আশাশুনি সাব রেজিঃ অফিসে অর্ধদিবস কলম বিরতি ও মানববন্ধন

শ্রমিকদের দাবি যৌক্তিক, নৌপরিবহন প্রতিমন্ত্রী

‘শ্রমিকদের আন্দোলন ও দাবি যৌক্তিক বলে আমি মনে করি। শ্রমিকরা তাঁদের সঠিক অধিকার না পাওয়ায় কাজ বন্ধ রেখেছে। বুড়িমারী স্থলবন্দরে গঠিত ট্রেড ইউনিয়ন গুলো সঠিকভাবে গঠিত হলে ও কাজ করলে শ্রমিকরা এ আন্দোলন করার কথা নয়’ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পরির্দশনে এসে এসব কথা বলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। গতকাল সন্ধায় স্থলবন্দর পরিদর্শন শেষে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি শ্রমিক ও সরদার এবং প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন- ‘শ্রমিকদেরকে ঠকানো ঠিক হবে না।’ 

জেলা প্রশাসকের গঠিত কমিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ সময় তিনি সাধারণ শ্রমিকদেরকে কাজে ফেরার আহব্বান জানিয়ে বলেন- ‘কোনো কিছুর সমাধান কাজ বন্ধ (পণ্য ওঠানামা) করে চাইলে হবে না। প্রয়োজনে সিদ্ধান্ত মনমত না হলে রাজপথ সবার জন্য খোলা আছে।’ 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘সময়মত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, দেশ-বিদেশে কোথাও ধর্না দিয়ে কোনো কাজ হবে না। বাংলাদেশ বিজয়ী দেশ। এ দেশ কারও কথায় চলবে না। নির্বাচন আয়োজনে কোনো ব্যত্যয় হবে না। ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে দেশের জনগণ পদক্ষেপ নিবে। দেশের আইন-আদালত আছে সেভাবেই চলবে। কেউ নির্বাচনে না আসলেও নির্বাচন হবে।’  

সভা শেষ হয় রাত ৮ টায়। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের বুড়িমারী শাখার সভাপতি সাজ্জাদ হোসেনকে ডেকে আগামীকাল থেকে পণ্য ওঠানামার কাজ শুরু করতে বলেন। এ সময় সাজ্জাদ হোসেন আগামীকাল সকাল থেকে শ্রমিকরা কাজ শুরু করবেন বলে জানান। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে আসেন। সন্ধায় তিনি জেলা উপজেলা প্রশাসন, স্থলবন্দর, কাস্টমস্ কর্তৃপক্ষ, শ্রমিক, সরদার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, জেলা প্রশসাক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, বুড়িমারী স্থল শুল্ক কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) আব্দুল আলীম, স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রমুখ। 

ঊল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর হতে বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক অসন্তোষের কারণে ৫ দিন ধরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রাখে শ্রমিকেরা। সঠিক মজুরী না দেওয়া, পারিশ্রমিকের কেটে নেওয়া টাকার হিসাব না দেওয়া, নির্বাচনের মাধ্যমে শ্রমিক সংগঠনের কমিটি গঠন না করে স্বজনপ্রীতিসহ নানা বৈষম্যের অভিযোগে শ্রমিক সরদারদের বিচার ও পদত্যাগের দাবিতে একাধিকবার এ অসন্তোষের সৃষ্টি হয়। এ কারণে একাধিকবার বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক অবরোধ ও ধর্মঘট করে আসছে শ্রমিকরা। গত ১২ সেপ্টেম্বর শ্রমিকদের মজুরীর টাকা না দেওয়া ও সাধারণ শ্রমিকদেরকে কাজের সিরিয়াল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও সরদার গ্রæপের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল মারে। এতে ১৫ জন আহত হয়।

গত ১৭ সেপ্টেম্বর শ্রমিক অসন্তোষ ও স্থলবন্দরের কার্যক্রমে ব্যাঘাতের ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। কমিটি ও উপজেলা পুলিশ প্রশসান সাধারণ শ্রমিকদেরকে নিয়ে দুই দফা বসলেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হওয়ায় গত ৫ দিন ধরে অচল হয়ে আছে বুড়িমারী স্থলবন্দর। আগামীকাল থেকে কাজ শুরু/পণ্য ওঠা নামার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আরও খবর