মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

বেগমগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা



বেগমগঞ্জে স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা


রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী 

নোয়াখালীর বেগমগঞ্জে থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত ফিরোজ আলম (৪৭) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ির আব্দুল কাদেরের ছেলে এবং তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।


রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এর আগে, শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আলী আজম মেম্বারের বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফিরোজ আলম দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন। দুই মাস আগে দেশে ফিরেন। পারিবারিক কলহের জ্বের ধরে স্ত্রীর ওপর অভিমান করে শনিবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে নিহতের পরিবার দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। হতাশায় পড়ে তিনি আত্মহত্যা করেন।


বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন  বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

আরও খবর