চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে সিগারেট বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-09-2023 04:33:29 am

যুক্তরাজ্যে তরুণ প্রজন্ম যেন সিগারেট কিনতে না পারে, এ জন্য সিগারেট নিষিদ্ধ করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 


ব্রিটেনের সরকারি সূত্র জানিয়েছে, শিগগিরই সিগারেট বিক্রি নিষিদ্ধ করার চিন্তা করছেন সুনাক। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। 


শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। গত বছর নিউজিল্যান্ডেও সিগারেটবিরোধী পদক্ষেপ নিয়েছিল সে দেশের সরকার। 


পদক্ষেপে বলা হয়, ২০০৯ সালের ১ জানুয়ারির পর যারা জন্মেছেন, তাদের কাছে কোনো ধরনের সিগারেট বিক্রি করা যাবে না। সুনাকও একই পথে হাঁটতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে।


ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা চাই আরও বেশি মানুষ ধূমপান ছেড়ে দিক। ২০৩০ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ হওয়ার স্বপ্ন দেখছে যুক্তরাজ্য।


ধূমপানের হার কমাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপও নেয়া হয়েছে। বিনামূল্যে ভ্যাপ কিট বিতরণ এবং গর্ভবতী নারীদের ধূমপান থেকে বিরত রাখতে ভাউচার স্কিম দেয়াসহ নানা পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে।


অবশ্য ব্রিটিশ সরকারের ওই মুখপাত্র দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্রিটেনে আগামী বছর জাতীয় নির্বাচন হতে পারে এবং বিবেচনাধীন এসব নীতি নির্বাচনের আগে ঋষি সুনাকের দলের নতুন ভোক্তাকেন্দ্রিক উদ্যোগের অংশ বলেও উল্লেখ করা হয়েছে।

আরও খবর







6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

১০ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে