ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

হয়রানি বন্ধে কয়রার এসিল্যান্ড তারিকের নানা উদ্যোগ

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


খুলনার কয়রা  উপজেলা ভূমি অফিসকে অনিয়ম, দুনীতি রোধের পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  বি এম তারিক-উজ - জামান  নানা উদ্যোগ গ্রহণ করেছেন। যেখানে অফিসে এসে প্রথমেই সেবা গ্রহীতারা সরাসরি কথা বলতে পারবেন ভূমি সহকারী কমিশনারের  সঙ্গে।২৪ ঘন্টায় নামজারি প্রদান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণদের নামজারি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ২৪ ঘন্টার মধ্যে অনলাইনে দাখিল করার কঠোর নির্দেশনা প্রদানসহ  সরকারি ফি’র অতিরিক্ত কোনো অর্থ কাউকে না দিতে পরামর্শ দিয়েছেন। এসি ল্যান্ডের প্রশংসানীয় উদ্যোগে হয়রানি ছাড়া দ্রুত সেবা পাওয়ায় খুশি গ্রহীতারা। তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। 


জমির নামজারীর ক্ষেত্রে সরকার নির্ধারিত কোর্ট ফি ২০   টাকা, নোটিশ জারী ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা এবং মিউটেশন খতিয়ান ফি ১০০ টাকাসহ সর্বমোট ১১৭০ টাকা। ভূমি অফিসের কেউ অযথা হয়রানি করলে বা অতিরিক্ত অর্থ দাবি করলে সরাসরি বা মোবাইলে  জানাতে অনুরোধ করেছেন এসিল্যান্ড বি এম তারিক-উজ- জামান।


ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক সুবিধাভোগী বলেন, বর্তমানে এ অফিসে সেবা পেতে বর্তমানে কোন মাধ্যম প্রয়োজন হয়না। ভূমি  অফিসের আগের তুলনায় অনেক  দালালের  দৌরাত্ম্য কমে গেছে, ভোগান্তি ছাড়াই সেবা পাওয়া যাচ্ছে। নামজারি পেতে ও অতিরিক্ত অর্থ না দেওয়ার পাশাপাশি হয়রানীর শিকার হতে হচ্ছে না। 


প্রায় ৪ বছর ধরে নিজের জমি সংক্রান্ত নানা কাজে কয়রা উপজেলা  ভূমি অফিসে আসেন বাগালী ইউনিয়নের শরিষামুট গ্রামের জাহিদুল । বিভিন্ন সময় নানা হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে। গেল কয়েক মাসে  তা কমেছে জানিয়ে তিনি বলেন, আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছেন এসিল্যান্ডের সঙ্গে। তিনি একদিনে তার শরিষামুট মৌজার জমির নামজারি করতে পেরেছেন বলে জানান।


ভিন্ন অভিজ্ঞতায় কথা জানালেন আমেনা বেগমও। বললেন, এখানে আসার ৩০ মিনিটের মধ্যে জমির নামজারি কাগজপত্র পেয়ে গেছেন কোন ভোগান্তি বা অতিরিক্ত অর্থ ছাড়াই। তিনি আগে বিভিন্ন সময় অনেক ভোগান্তির  স্বিকার হয়েছেন বলেও জানান।


ভূমি অফিসের সার্ভেয়ার হাদিছুর রহমান  বলেন, মানুষ এখন ভূমি অফিসে এসে কোনো হয়রানির শিকার হয় না। সাধ্যমত চেষ্টা করা হয় মানুষকে সেবা দেওয়ার।


খুলনা কয়রা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট বি এম তারিক উজ - জামান বলেন, ‘যার কাজ তাকেই সরাসরি আমার অফিসে আসতে উৎসাহ দিচ্ছি। অন্য কারো হাত দিয়ে আসা মানেই সেখানে মধ্যস্ততাকারী ( দালাল) ঢুকে পড়া.। স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের ২৪ ঘন্টার ভিতর নামজারী সংক্রান্ত তদন্ত প্রতিবেদন অনলাইনে  দাখিল করতে নির্দেশনা দেয়া হয়েছে। এতে করে মধ্যস্ততা কারীদের (দালাল) দৌরাত্ম্য যেমন কমে আসবে, তেমনি অল্প সময়ের মধ্যে সেবা পাবে ভূমি অফিসে আসা সাধারণ মানুষজন।তিনি আরও বলেন , মধ্যস্ততাকারী সবসময় অপপ্রচার করে যে টাকা ছাড়া কাজ হয় না ফাইল আটকে থাকে। এই অপপ্রচার না করলে তাদের অবৈধ আয় বন্ধ হয়ে যাবে।ভূমি অফিসে আসা সকল সেবাগ্রহীতার জন্য জনবান্ধব সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির শিকার না হয় সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি।

Tag
আরও খবর