এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা ক্যাম্পাসে ধীরগতির ইন্টারনেট, ভোগান্তিতে ববির শিক্ষার্থীরা পীরগাছায় জামায়াতের গণমিছিল, তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবিতে পথসভা ৪ বিভাগে ভারী বর্ষণের আভাস পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের সময় কথা বলা যাবে? ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন অভয়নগরে মোটরসাইকেল-ভ্যানের মুখোমুখি সং*ঘর্ষে বৃদ্ধ নি*হত শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান, বালুভর্তি ট্রাক, বালু ও অন্যান্য মালামাল জব্দ এবং মামলা দায়ের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সামির, অসুস্থ বাবাও হাসপাতালে, সহযোগিতার আবেদন লোহাগাড়ায় প্রাইভেটকারে লুকানো ১৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪ জোরারগঞ্জে উদ্বোধন হলো রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মধুপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালঙ্কার ও টাকা লুট শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল নাশকতার আশঙ্কায় ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ইসলামপুরে ফেক ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় ইউএনওর জিডি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর নিয়ামতপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাত ঘটানোরও দাবি

ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, 'বিএনপি ৬৪ জেলায় বোমা মেরেছে, শেখ হাসিনা ৫৬০টি মডেল মসজিদ করেছে'


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, 'একটি সময় আমরা দেখেছি দেশের ৬৪ জেলায় এক সঙ্গে বোমা মেরেছে বিএনপি-জামায়াত। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একসঙ্গে ৫৬০টি স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।'

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত হাড়গিলা পশ্চিম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল আরও বলেন, 'শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এ দেশের মানুষ ততদিন সুখ শান্তিতে বসবাস করবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতার চেয়ারে বসাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

ফরিদুল হক খান দুলাল বলেন, 'শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, দেশের মানুষ শান্তিতে থাকেন। আগামী নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য সবাইকে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।'

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক জয় করতে ভোটকেন্দ্রের আগাম কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, ইউপি চেয়ারম্যান রোমান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।