মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

চার সন্তানের জননীকে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

চার সন্তানের জননীকে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

আত্মহত্যায় নয়, জুয়া খেলে টাকা হেরে গৃহবধূকে বেধড়ক মারপিট করে হত্যার অভিযোগে চার সন্তানের জননী বিউটি হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

রবিবার (১ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর এলাকায় বিউটিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগে এ সংবাদ সম্মেলন করে বিউটির পরিবার। এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন বিউটির ভাবি শ্যামলী বেগম। বক্তব্যে দাবি করা হয় বিউটির স্বামী জান্নাতুল ইসলাম একজন পাক্কা জুয়াড়ী। সে তাস ও মোবাইলে অনলাইন জুয়ায় দীর্ঘদিন ধরে আসক্ত। বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা ঋণ করে জুয়ায় হেরে যায়। এ নিয়ে সাংসারিক অশান্তি দেখা দেয়। ঘটনার দিন গত ২০ সেপ্টেম্বর বুধবার স্থানীয় কালীরহাট বাজারের একটি দোকানে বিকেলে জুয়া খেলারত অবস্থায় বিউটির সাথে জান্নাতুলের তর্ক হয়। এতে বিউটিকে শেষ করে দেওয়ার কথা বলে স্বামী জান্নাতুল। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বেধড়ক মারপিটে একপর্যায়ে বিউটি মারা যায়। ঘটনা ভিন্নখাতে নিতে তাঁকে (বিউটিকে) নিজ পরিহিত ওড়নায় গলায় ফাঁস দিয়ে ঘরের ধর্ণায় লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায় জান্নাতুল। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে লাশ ময়না তদন্ত করে পরিবারের নিকট দেয়।

বিউটি বেগমের ছোট ভাই ছামিউল ইসলাম বলেন, ‘আমার বোন আত্মহত্যা করতে পারেনা। তাঁর স্বামী জান্নাতুল জুয়া খেলে টাকা হেরে সংসারে অশান্তি করতো। বোন ও ৪ সন্তানদেরকে খাবার এবং পোষাক দিতে পারতো না। বোনকে ছোট সন্তান নিয়ে চলে আসতে বললে, সে আসেনি। বাচ্চাদের দিকে তাঁকিয়ে কষ্ট/নির্যাতন সহ্য করে ছিল। আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে এখনও জান্নাতুল পলাতক। আমরা পাটগ্রাম থানায় মামলা দিতে গিয়েছি, পুলিশ মামলা নেয়নি।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিউটির ছেলে গোলাম মোস্তফা (১৪), লোকমান আলী (৯ মাস), বাবা জহির উদ্দিন, মা ছামিনা খাতুন, বড় বোন খালেদা বেগম, ভাই ছামিউল ইসলামসহ স্থানীয় এলাকাবাসি। সংবাদ সম্মেলনে বিউটির পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকান্ডে জড়িত স্বামীর ফাঁসির দাবি করেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মামলা না নেওয়ার কথাটি সত্য নয়। পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর