শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

স্বভাবকবি খ্যাত রাধাপদ সরকারের ওপর হামলায় কুড়িগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষোভ



কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে রাধাপদ সরকার (৮০) নামের এক স্বভাবকবি খ্যাত পল্লীকবির ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের ৩দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার না হওয়ায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। আহত পল্লীকবি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় অভিযুক্তদের বিরুদ্ধে গত রোববার নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন।


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান। পল্লীকবি রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা। তার নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 


এজাহার সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে পথরোধ করে গত শনিবার (৩০  সেপ্টেম্বর) সকালের দিকে পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলা চালায় মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে।


গুরুতর আহত পল্লীকবি রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় বলেন, পরিকল্পিত ভাবে  আমার বাবার উপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বৃদ্ধ বাবাকে তারা যেভাবে হামলা করে আহত করে, তা বলে শেষ করতে পারবো না। আসামীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। 


এ বিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি এবং বেড পায়নি, বেডের ব্যবস্থা করে দিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


উল্লেখ্য, রাধাপদ সরকার জীবনে বেশিদুর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন মাত্র পঞ্চম  শ্রেণি পর্যন্ত। নিজের লেখা গান, কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার  লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে তার লেখা কবিতা “কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না”। শিরোনামে কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা রয়েছে। 


পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলাকারী দুই ভাই রফিকুল ইসলাম ও কদুর আলীকে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখা, একাত্তরের ঘাতক দালাল নিমুর্ল কমিটি, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, উদীচি কুড়িগ্রাম, ঐতিহ্য কুড়িগ্রাম, কুসাক্রি সংসদ, মেঠোজন সহ কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।  








আরও খবর