জয়পুরহাটে নানা আয়োজনে মৎস্য পক্ষের উদ্বোধন পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা আক্কেলপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে গভীর রাতে দুই দোকানে আগুন, পুড়ে ছাই মালামাল এক দশকে তিন হাজারের বেশি তালের আঁটি রোপণ, সবুজ সড়ক গড়ার উদ্যোগ দুর্বারের ইসলামপুরে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা, আহত ২ মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার পলাশে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উলিপুরে খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত ঝিনাইগাতীতে আদিবাসী যুবকদের জীবন গঠন ও নেতৃত্ব বিকাশে যুব সেমিনার "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী-বন্দর প্রকল্পে" নিন্মমানের ও খারাপ পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে বৃহস্পতিবারে নতুন ব্রিজে দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের ‘ভাড়া-ভোগান্তি’ বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা পলাশে ছাত্রদল নেতা মাসুম হত্যার প্রধান আসামীসহ গ্রেপ্তার ৫ জন জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ পবিপ্রবিতে ইংলিশ, ক্যারিয়ার ও স্টাডি অ্যাব্রড বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎সুন্দরবনে হরিণ শিকারের মহোৎসব: ৪৫ কেজি মাংসসহ আটক ২ পাচারকারী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বিএনপির আন্দোলন এখন দিশেহারা হয়ে গেছে,বললেন ওবায়দুল কাদের

বক্তৃতা দিচ্ছেন ওবায়দুল কাদের


বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে সাভারের আমিন বাজার ট্রাক স্ট্যান্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই শান্তি ও উন্নয়ন সমাবেশে জেলা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সকল ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন। সমাবেশে আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান অন্যান্য নেতৃবৃন্দ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র আন্দোলন এখন দিশেহারা হয়ে গোলকধাঁধায় পরিণত হয়েছে। বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না, এরকম আরও কত হুমকি! অক্টোবর মাস তো চলে যাচ্ছে। ৪৮ ঘন্টার আলটিমেটাম বুড়িগঙ্গায় ভেসে গেছে। গত ডিসেম্বরের আন্দোলন আপনাদের এই গরুর হাটের খাদে পড়ে শেষ। আর আন্দোলন আছে, কোথায় যাবেন? এই জায়গায়, ওই জেলায়, ওই নগরীতে দিশেহারা হয়ে বিএনপি আন্দোলনের নামে ঘুরে বেড়ায়। তিনি আরও বলেন, খালেদা জিয়ার মামলা শেষ হোক বিএনপি তা চায় না, তারা খালেদা জিয়াকে আদালতে যেতে দেয় না কারন, আদালতে গেলে মামলা শেষ হয়ে গেলে বিএনপির একটি ইস্যু নষ্ট হয়ে যাবে। এ জন্যই বছরের পর হাজিরা দিতে পারে না খালেদা জিয়া।

ওবায়দুল কাদের আরও বলেন, ইলেকশন হবে, যথাসময়ে হবে। খেলা হবে, অক্টোবর থেকে শুরু, আগামী মাসে সেমি ফাইনাল, জানুয়ারিতে ফাইনাল। বিএনপি এখন ফাউল করছে, আর ফাউল করলেই হলুদ কার্ড, আবার করলে লাল কার্ড।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, দুর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ঢাকা ১৯ (সাভার ও আশুলিয়ার) সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি প্রমুখ।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন প্রমুখসহ ঢাকা জেলা ও এর সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে





6a7b62f9f0415-110826115921.webp
জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার

৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে