তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

মাকে দেয়া কথা রাখতে পারলো না প্রশান্ত


মাকে দেয়া কথা রাখতে পারলো না প্রশান্ত। একটি দ্রুতগামী মাইক্রোবাস কেড়ে নিলো তার তরতাজা প্রাণ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১০ টার দিকে জেলা সদরের পলাশবাড়ী ইউনিয়নের হর্তকিতলা এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল সাথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷নিহত প্রশান্ত রায় জেলা সদরের টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের মৃত চন্দন রায়ের ছেলে৷স্থানীয়রা জানায়, নিহত প্রশান্ত রায় ও তার সহযোগী মোশাররফ হোসাইন সহ মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলো, পথিমধ্যে হর্তকিতলা এলাকায় একটি ভটভটি (নছিমন) গাড়ীর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ রাস্তায় পরে গেলে, ওই সময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোহাস তাকে চাপা দিলে, ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে৷এদিকে, স্থানীয়রা আহত মোশাররফকে (২২) আশংকাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে প্রেরণ করে৷ বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে৷

নিহত প্রশান্ত রায়ের পরিবার সূত্রে জানা গেছে, প্রশান্ত রায় পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন৷ কাজে যাবার সময় তার মাকে বলেছিলো, কাজ শেষ করেই বাসায় চলে আসবে, কিন্তু সে কথা রাখতে পারলো না প্রশান্ত৷

নীলফামারী থানার অফিসার ইনচার্জ মো. তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন৷
Tag
আরও খবর