ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভেটেরিনারি অলিম্পিয়াডে বশেমুরবিপ্রবির প্রতিনিধিত্ব করবে "টিম প্যানাসিয়া"

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিলের আয়োজনে ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) সকাল ১০.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্তমঞ্চে উক্ত অলিম্পিয়াড এর কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের ডিন ড. নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার। বিচারক প্যানেলে ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। এছাড়া এসময় উপস্থিত ছিলেন এফএও এর প্রতিনিধি সাইফুল ইসলাম।


এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন সে লক্ষ্যেই আমরা অলিম্পিয়াডটি আয়োজন করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভিতর থেকে জড়তা কেটে উঠবে এবং তারা কর্মক্ষেত্রে সফলতা পাবে। ভেটেরিনারি শিক্ষাকে আরও আধুনিকায়ন করতে আজকের এই ভেটেরিনারি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ ভেটেরিনারিয়ান তৈরিতে কাজ করে যাবে"। 


উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিকাল ৫ টায় চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় বিজয়ী টিমকে চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী প্রতি সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।


উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফায়িং রাউন্ডে বশেমুরবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২১ টি টিমের সাথে প্রতিযোগিতা করে ১০০ নাম্বারের ভিতরে ৮৭.৩৩ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন টিম নির্বাচিত হয় "টিম- প্যানাসিয়া"। এছাড়া ৮২.৬৭ নাম্বার পেয়ে প্রথম রানার্সআপ টিম নির্বাচিত হয় টিম- প্যানথেরা টাইগ্রিস এবং ৮০ নাম্বার পেয়ে দ্বিতীয় রানার্সআপ টিম নির্বাচিত হয় টিম- সাইন্যাপসিস।


টিম প্যানাসিয়া এর টিম লিডার মোকাম্মেল হোসেন টিটু বলেন, "শুধু, পরীক্ষার জন্য না পড়ে আমার মনে হয় জানার জন্য পড়াটা অধিক গুরুত্বপূর্ণ। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। প্রথম রাউন্ড শেষ হয়েছে, আগামী বছরের মার্চে আমাদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এখন আমারা সেটার জন্যই নিজেদের প্রস্তুত করছি"।


প্রসঙ্গত, উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফাইং রাউন্ডে একযোগে ১৪ টি ভেটেরিনারি ক্যাম্পাসের মোট ৩২৭টি টিম অংশগ্রহণ করে।


আরও খবর