শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

দ্বীপ উপজেলা কুতুবদিয়া সরকারি কলেজে বেড়েছে শিক্ষার্থী

কুতুবদিয়া সরকারি কলেজে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে। গত বছর এইচএসসিতে অভাবনীয় সাফল্য অর্জন করায় দ্বীপের শিক্ষার্থীরা ঝুঁকছে উপজেলার একমাত্র এ সরকারি কলেজের দিকে। ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তি হয়েছে ৫৬০ জন শিক্ষার্থী। ভর্তির মেয়াদ বৃদ্ধি হলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।


কলেজ সূত্র জানায়, গতবছর ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কুতুবদিয়া সরকারি কলেজে পরীক্ষার্থী ছিল ৪৬৮ জন। ২৬ জন জিপিএ-৫ সহ পাশ করেছিল ৪৫২ জন শিক্ষার্থী। পাশের হার ৯৬.৫৮ ভাগ। এটিই ছিল এ কলেজের শীর্ষ ফলাফল। এর ফলে দ্বীপের শিক্ষার্থী ও অভিভাবকরা আস্থা ফিরে পান উপজেলার একমাত্র সরকারি কলেজটির উপর। যে কারণে ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষে ভর্তি হয় সাড়ে ৫ শত শিক্ষার্থী।

চলতি বছর ২৩ সালে সদ্য এইচএসসিতে ৪৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। রবিবার (০৮ অক্টোবর) ছিল কলেজে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ। ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ছিল মিলন মেলা।

প্রথম বর্ষের প্রথম দিন কলেজে আসা ছাত্রী তাসফিয়া আফরিন ও তানিসা তাবাচ্ছুম অনুভুতি জানাতে গিয়ে বলেন, পর্যায়ক্রমে প্রতিবছর কুতুবদিয়া সরকারি কলেজে ফলাফল বেশ ভাল হচ্ছে। সেটা দেখেই তারা ভর্তি হয়েছেন এই কলেজে। তারা আশা করছেন, এই সাফল্যধারা যুগ যুগ ধরে চলমান থাকুক এ প্রত্যাশা।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম বলেন, প্রতিবছরই শিক্ষার্থী বাড়ছে কলেজে। ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফলও করছে নিয়মিত। এতে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের সহযোগীতা রয়েছে। আগামীতে আরো ভাল ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Tag
আরও খবর