ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকুন - চট্টগ্রামে মতিয়া চৌধুরী

চট্টগ্রামে আতাউর রহমান খান কায়সারের ১৩ তম মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী





আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এ বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোনও অপশক্তি দমাতে পারবে না। তাই দেশের উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে  শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে  চট্টগ্রাম নগরীর  ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে
মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক কূটনীতিক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ১৩ তম মৃত্যুবার্ষিকীতে তিনি এ কথা বলেন।

এ সময়  মতিয়া চৌধুরি বলেন, পঁচাত্তরের পনেরো আগস্ট পরবর্তী আওয়ামী লীগ এখন শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং দুর্দমনীয় গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূর্ণ করেছেন। এই পাঁচটি মৌলিক অধিকার পূর্ণ হওয়ায় মানুষ এখন মানুষের মর্যাদা পাচ্ছে। আনন্দের বিষয় ফকির-মিসকিনরা এখন পান্তাভাত খেতে চায় না। তাই আমরা খুশী। শেখ হাসিনা রাজনীতি করছেন শুধু ক্ষমতার জন্য নয় জনকল্যাণের জন্য।

তিনি  আরো বলেন, দেশে যথাসময়ে নির্বাচন হবে। কেউ নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালালে দেশের জনগণ  প্রতিহত করবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও শান্তির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আতাউর রহমান খান কায়সার আওয়ামী লীগের কঠিন সময়ে অভিভাবকের ভূমিকায় কেন্দ্রীয় নেতৃত্বকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি দলের অভ্যন্তরীণ মত ভিন্নতা নিরসনে একজন অন্যতম অনুঘটক ছিলেন। আজকের দিনে তার মত রাজনীতিকের শূন্যতা রয়েছে। এই শূন্যতা পূরণ না হলে কোনো সংকটই উত্তরণ করা সম্ভব নয়।

মরহুম আতাউর রহমান খান কায়সারের মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, আমি সন্তান হিসেবে আমার পিতা মরহুম আতাউর রহমান খান কায়সারের কাছ থেকে সাধারণ জীবনযাপনের দীক্ষা পেয়েছি। তার কাছ থেকে লোভ ও লালসামুক্ত হয়ে শুদ্ধ জীবনযাপনের দীক্ষা অর্জন করতে পেরেছি। আজকের রাজনীতিকদের এমনটাই হওয়া উচিত।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী এমপি, এস.এম. আবুল কালাম, অধ্যাপক মো. মঈনুদ্দিন, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, মোস্তাফিজুর রহমান এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।

আরও খবর