বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত

বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর বিএলএফ কমান্ডার, মুক্তিযুদ্ধ কালীন মুজিব বাহিনীর প্রধান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত (৭৮) ইন্তেকাল করেছেন। 


সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


মরহুমের প্রথম জানাযা বাদ জোহর ঢাকা ন্যাম ভবনে অনুষ্ঠিত হয়েছে, ২য় জানাযা নিজ জন্মভুমি উপজেলার চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় মাইজদী সমাপনী জানাযায় অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জানাযা শেষে মরহুমকে নোয়াখালী জেলার মাইজদী পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে সমাহিত করা হয়েছে।


জানাযায় উপস্থিত ও শোক জানান নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি, প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও অর্চাড গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফারুক, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, বেগমগঞ্জ পৌর মেয়র খালেদ সাইফুল্লাহ, সোনাইমুড়ী পৌর মেয়র মোঃ নুরুল হক, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ নাজমুল হুদা শাকিল, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু ও সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।


হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে অশ্রুসিক্ত প্রিয় নেতাকে বিদায় জানালেন নেতাকর্মীরা। অশ্রুসিক্ত কন্ঠে নেতৃবৃন্দরা বলেন, আমরা আমাদের রাজনৈতিক অভিভাবককে হারালাম। 




উপস্থিত নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন। 


বীর মুক্তিযোদ্ধাকে পিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া ও সহকারী কমিশনার ভুমি উজ্জ্বল রায় ও চাটখিল থানা অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা সম্মান জানান। 


স্বেচ্ছাসেবী সংগঠন অনামিকা আজম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী অনামিকা আজম মরহুমের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৫ ঘন্টা ৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ ঘন্টা ১২ মিনিট আগে