দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষে এক ভাই নিহত....



তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের মেলান্দহে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই দুলাল উদ্দিন (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাঁচ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাফেজা বেগম (৫৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গত বৃহস্পতিবার উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রশিদকে (৬৫) আটক করেছে পুলিশ। নিহত দুলাল উদ্দিন উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত জসি মন্ডলের ছেলে। স্থানীয় ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে টিনের চালের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে বড় ভাই আব্দুর রশিদ দেশীয় অস্ত্র দিয়ে ছোট ভাই দুলাল উদ্দিন ও তার স্ত্রীর হাতে এবং মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দুলাল ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মারা যান। এ বিষয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় মারামারির একটি অভিযোগ রয়েছে এখনও মামলা হয়নি। অভিযুক্ত রশিদ জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ হেফাজতে আছেন।



আরও খবর