ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এক বছর পূর্তি ও সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনায় সভা অনুষ্ঠিত

সিইউজের সভায় বক্তব্য রাখছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস





চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের নির্বাহী কমিটির এক বছর পূর্তি ও সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনা  উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তরা  আগামির পথচলায়ও সকল সদস্যের ভালবাসা ও সহযোগিতা চাইলেন  সাংবাদিক  নেতৃরা।
উক্ত সভায় সিনিয়র সাংবাদিকেরা বর্তমান কমিটির কর্মকান্ডের মূল্যয়ন করতে গিয়ে বলেন, গত একবছর এই কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করেছেন। সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা প্রতিষ্ঠায় আন্দোলনে বলিষ্ঠা ভ‚মিকা রেখেছেন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহবান জানান তাঁরা। সিইউজে নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা ও সভাপতি তপন চক্রবর্তীর সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। এতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে  সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খানের  সভাপতিত্বে  অনুষ্ঠিত  সভায়
বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সারাদেশের ইউনিয়নগুলোর মধ্যে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। সততা, সচ্ছতা ও দক্ষতার মাধ্যমে বর্তমান নির্বাহী কমিটি সংগঠন পরিচালনা করে যাচ্ছে। যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্যদের নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তাই আগামী জাতীয় নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন হিসাবে সিইউজেকে গুরুদায়িত্ব পালন করতে হবে। তিনি সিইউজে সভাপতির আশু রোগমুক্তি কামনা করেন।



সভাপতির বক্তব্যে সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খান  বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটি সদস্যদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি কার্যক্রম অত্যন্ত সচ্ছতার সাথে সম্পন্ন করে আসছে। আগামীতে সংগঠনের যে কোন কর্মসূচীতে সদস্যদেরকে পাশে থাকার জন্য আহ্বান জানান তিনি।
এতে আরো বক্তব্য রাখেন সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোহাম্মদ আলী, সিইউজের সহ সভাপতি অনিন্দ্য টিটো ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা, আপ্যায়ন সম্পাদক আল রাহমান ও আমাদের সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদ উল্লাহ। সিইউজে যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহরম হোসাইন, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম চৌধুরী শামীম, সিইজের সুপ্রভাত ইউনিট প্রধান স ম ইব্রাহিম, পূর্বদেশ ইউনিট প্রধান জীবক বড়ুয়া, টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, প্রতিনিধি ইউনিট প্রধান সোহেল সরওয়ার, ডেপুটি ইউনিট প্রধান ওমর ফারুকসহ সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর