জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 


এ উপলক্ষে সোমবার (১৬অক্টোবর) সকাল ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দৈনিক কালবেলা পত্রিকার লোহাগড়া প্রতিনিধি কাজী ইমরান হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন প্রমুখ। 


বক্তব্য বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারো মানুষ পত্রিকা পড়ায়  মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম, বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মোল্যা, লক্ষীপাশা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, নড়াইল জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মোরাদ হোসেন, সাংবাদিক জহির ঠাকুর, মোঃ রেজাউল করিম, টিপু সুলতান, ওবায়দুর রহমান, রাশেদুল ইসলাম, জহুরুল হক মিলু, সদরুজ্জামান, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম, নয়ন ইসলাম প্রমুখ। 

এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।


আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।



আরও খবর