নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

চট্টগ্রাম কালুরঘাট নতুন সেতুর কাজ আগামী বছর শুরু হবে - রেলমন্ত্রী

চট্টগ্রাম কালুরঘাট সেতুর মেরামত কাজ পরিদর্শন করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন





       চট্টগ্রাম  কালুরঘাট নতুন  সেতুর  কাজ আগামী বছর শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

১৬ অক্টোবর ( সোমবার)  সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের অংশ কালুরঘাট সেতুর মেরামত কাজ পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।

এ সময় রেলমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী  ‘কালুরঘাটে নতুন সেতুর। আশা করি আগামী বছরে আনুষ্ঠানিকভাবে নতুন  সেতুর  কাজ শুরু হবে। এখানে ডাবল লাইন রোড এবং রেল ব্রিজ, ডাবল লাইন ডুয়েল গেজ থাকবে। একই ব্রিজের উপরে সড়কও থাকবে ফোর লেন। সেটি না হওয়া পর্যন্ত এই ব্রিজটি যাতে আমরা ব্যবহার করতে পারি, সেভাবে এটিকে তৈরি করা হচ্ছে। সেতুটির সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে মূল সেতুতে প্রবেশ না করে পৃথক লেন দিয়েই পথচারীরা কর্ণফুলী পারাপার করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

এসময়  মন্ত্রী বলেন,  কালুরঘাট সেতুতে রেল ও অন্যান্য যানবাহন চলাচল করত। এটি একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল। আমরা সেতুটি মজবুত করে নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করেছি এবং নির্মাণ কাজ অল্প সময়ের মধ্যেই শেষ হবে বলে আশা করছি।

সংস্কারের পর বর্তমান কালুরঘাট সেতুতে আরো ২০ বছর ট্রেন চলতে পারবে জানিয়ে রেলমন্ত্রী সুজন বলেন, ‘দেশের অন্য অঞ্চলের সঙ্গে সরাসরি রেল যোগাযোগের জন্য এই কালুরঘাট ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি অতিক্রম করেই এই রেলপথ যাবে। এটি অনেক পুরনো ব্রিজ। আমাদের যে লোকোমোটিভ (ইঞ্জিন) ছিল, সেটি ১২ টনের ছিল। অনকে ঝুঁকিপূর্ণ ছিল এই ব্রিজটি। এ কারণে সেতুর স্ট্রেংথ বাড়ানোর কাজ চলছে। এর উপর দিয়ে আমাদের মিটারগেজ যে ইঞ্জিন ১৫ টন চলে, এটি চলতে পারবে। আগামী ২০ বছর এটার উপর দিয়ে ঝুঁকিমুক্তভাবেই ট্রেন চলতে পারবে।’

এসময় মন্ত্রী সেতুর চলমান সংস্কার পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথের দোহাজারী-হারবাং অংশ ট্রলি যোগে পরিদর্শন করেন। এ সময় রেলমন্ত্রী বলেন, আগামী ২ নভেম্বর এই রেলপথে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন চালানো হবে। আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

আরও খবর