মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অজ্ঞান পার্টির ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) শ্রীমঙ্গল ক্যাম্প। সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৯ সিলেট এর সিনিয়র এএসপি মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান।

র‍্যাব-৯ সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল গত ১৫ অক্টোবর রাত অনুমানিক সাড়ে ৮টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন ১। ইব্রাহিম মিয়া (৫৯), পিতা- মৃত তুফান আলী, সাং- দক্ষিণ রাজটিলা, ২। মোঃ শাহাব উদ্দিন (৩৪), পিতা- মৃত মতি মিয়া, সাং- বালিগাওঁ, ৩। মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (৩৩), পিতা- মৃত কলিম উল্লাহ চৌধুরী, সাং- নগর, ৪। শরীফ মিয়া (২৩), পিতা- ইব্রাহিম মিয়া, সাং- দক্ষিণ রাজটিলা, সর্ব থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার এবং ৫। জুবায়ের মিয়া (২৮) পিতা- হাবিব মিয়া, সাং- কালাপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।


বিজ্ঞপ্তিতে জানা যায় বিগত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকার সময় ভিকটিম ছাবিয়া বেগম মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন বড়লেখা বাজারস্থ পূবালী ব্যাংক থেকে ৭৫,০০০ টাকা উত্তোলন করে ২ হাজার টাকা আলাদা রেখে বাকি ৭৩,০০০ টাকা ভ্যানেটি ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের নাক ও মুখে সংজ্ঞা বিলোপকারী পদার্থ নিক্ষেপ করে। এতে ভিকটিম ছাবিয়া বেগম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললে অজ্ঞান পার্টির সদস্যরা ভিকটিমের ব্যাগে থাকা নগদ ৭৩,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে আব্দুল আজিজ বাদি হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। বড়লেখা থানার মামলা নং-১০/১৪০, তারিখ-২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ, ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড-১৮৬০। চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ চাঞ্চল্যকর এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই প্রেক্ষিতে র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। র‍্যাব-৯ সিলেট এর সিনিয়র এএসপি মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে  মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে এবং যেকোন ধরণের অপরাধের সাথে জড়িতদের গ্রেফতারে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag
আরও খবর