রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরের ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
প্রথম দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে নওগাঁর বদলগাছীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সূত্র: বাসস
৪ ঘন্টা ৯ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে